মেধ্য

মেধ্য [ mēdhya ] বিণ. ১. যজ্ঞীয়, যজ্ঞের উপযুক্ত; ২. পবিত্র। [সং. √ মেধ্ + য]। তু. অমেধ্য = অপবিত্র।

মেনু

মেনু [ mēnu ] বি. খাবারের পদের তালিকা (আজ দুপুরের মেনু কী?) [ইং. menu]।

মেনে

মেনে [ mēnē ] (অপ্র.) তথাপি, তবু, কিন্তু প্রভৃতি অর্থসূচক কথার মাত্রাবিশেষ (‘যদি গৌর না হইত কি মেনে হইত’: বা ঘো.)। [> সং. মন্যে = মনে হয়]।

মেম্বার

মেম্বার [ mēmbāra ] বি. সদস্য, সভ্য। [ইং. member.]।

মেরুকরণ

মেরুকরণ [ mēru-karaṇa ] বি. দুই বিপরীত বা বিরোধী গোষ্ঠিতে বা শিবিরে ভাগ করা। [সং. মেরু + করণ, ইং. polarization এর অনুকরণে]।

মেরুন

মেরুন [ mēruna ] বি. গাঢ় খয়েরি বা বাদামি রং [ইং. maroon]।

মেস

মেস [ mēsa ] বি. ১. বিভিন্ন লোক যে-ভাড়াবাড়িতে একত্র বাস করে ও আহারাদি করে; ২. আহার ও বাসের বারোয়ারি স্হান। [ইং. mess]।

মেস্তা

মেস্তা [ mēstā ] বি. একরকম পাটগাছ। [দেশি.]।

মেয়র

মেয়র [ mēẏara ] বি. পুরসভার প্রধান। [ইং. mayor.]।

মেন্ধি

মেন্ধি [ mēndhi ] বি. মেহেদি গাছ। [সং. মেন্ধিকা]।