মেডেল

মেডেল [ mēḍēla ] বি. প্রশংসা বা বিজয়ের নিদর্শনস্বরূপ (প্রধানত ধাতুনির্মিত) পদকবিশেষ [ইং. medal]।

মেড়ো

মেড়ো [ mēḍ়ō ] বি. (অবজ্ঞায়, অশোভন) মাড়োয়ারি বা হিন্দুস্হানি [বাং. মাড়োয়ারি]।

মেঢ্র

মেঢ্র [ mēḍhra ] বি. ১. শিশ্ন, পুরুষের লিঙ্গ; ২. মেড়া, ভেড়া। [সং. √ মিহ্ + ত্র]।

মেথি

মেথি [ mēthi ] বি. ফোড়নের মশলারূপে ব্যবহৃত বীজবিশেষ। [সং. মেথিকা]।

মেদুর

মেদুর [ mēdura ] বিণ. ১. স্নিগ্ধ, কোমল ও মধুর; ২. চিক্কণ, মসৃণ; ৩. শ্যামল; ৪. ঘনভাবে আচ্ছন্ন (মেঘমেদুর আকাশ)। [সং. √ মিদ্ + উর]।

মেধ

মেধ [ mēdha ] বি. যজ্ঞ (অশ্বমেধ)। [সং. √ মেধ্ + অ]।

মেট্রন

মেট্রন [ mēṭrana ] বি. হাসপাতালের নার্সদের কর্ত্রী, প্রধান নার্স, মাতৃকা (স. প.) [ইং. matron]।

মেঠো

মেঠো [ mēṭhō ] বিণ. ১. মাঠ-সম্বন্ধীয়, মাঠের (‘গোরুর গাড়িটি যায় মেঠো পথ দিয়ে’: জী. দা.)। [বাং. মাঠ + উয়া > ও]।

মেড়া

মেড়া [ mēḍ়ā ] বি. ১. ভেড়া, মেষ; ২. ভেড়ার মতো নির্বোধ বা নিস্তেজ ব্যক্তি। [সং. মেঢ্র]।

মেনকা

মেনকা [ mēnakā ] বি. ১. হিমালয়-পত্নী ও গৌরী-জননী; ২. স্বর্গের অপ্সরাবিশেষ। [সং. √ মন্ + অক + আ]।