ম মূর্বা মূর্বা [ mūrbā ] বি. গুল্মবিশেষ, যার ছাল দিয়ে ধনুকের ছিলা প্রস্তুত হয়। [সং. √ মূর্ব্ + অ + আ]।
ম মার্জিন মার্জিন [ mārjina ] বি. লেখার খাতা বই প্রভৃতির প্রতি পৃষ্ঠার দুই পাশের ফাঁকা জায়গা। [ইং. margin]।
ম মারুত মারুত [ māruta ] বি. বাতাস, বায়ু। [সং. মরুত্ + অ]। মারুতি বি. পবননন্দন হনুমান। মলয়পবন, মলয়বায়ু, মারুত, মলয়নিল বি. মলয়পর্বত থেকে আগত বায়ু; বাতাস; দখিনা বাতাস।