ম মুহু মুহু [ muhu ] (-হুস্) অব্য. ১. পুনরায়, আবার; ২. বারংবার; ৩. সদ্য। [সং. মুহুস্] মুহুর্মুহু ক্রি-বিণ. অব্য. বারংবার, পুনঃপুনঃ, ঘনঘন (মুহুর্মুহু বজ্রপাত)।
ম মুহ্যমান মুহ্যমান [ muhya-māna ] বিণ. ১. মোদগ্রস্ত, আচ্ছন্ন, বিহ্বল; ২. অতিশয় কাতর (শোকে মুহ্যমান)। [সং. মোহ্যমান-এর অশু. কিন্তু চলিত রূপ]।
ম মূক মূক [ mūka ] বিণ. ১. বাকশক্তিহীন, বোবা (‘মুক মুখে দিতে হবে ভাষা’: রবীন্দ্র); ২. বিমুঢ়, হতবাক (বিস্ময়ে মুক হওয়া) [সং. √ মূ + ক]।
ম মূর্খ মূর্খ [ mūrkha ] বিণ. ১. বোকা, নির্বোধ, বুদ্ধিহীন; ২. অশিক্ষিত; ৩. অনভিজ্ঞ, অজ্ঞ। [সং. √ মূহ্ + খ]। স্ত্রী. মূর্খা। বি. মূর্খতা। মুর্খামি বি. বোকামি, মূর্খতা।
ম মূর্ছনা মূর্ছনা [ mūrchanā ] বি. ১. সংগীতের স্বরগ্রামের আরোহ বা অবরোহের ক্রম; ২. সুরের সুমধুর কম্পনবিশেষ; ৩. আয়ুর্বেদীয় ওষুধের সংস্কারবিশেষ। [সং. √ মুর্ছ + অন + আ]।