মূত্র

মূত্র [ mūtra ] বি. প্রস্রাব। [সং. √ মূত্র্ + অ]। মূত্রকৃচ্ছ বি. রোগবিশেষ যাতে প্রস্রাব করতে কষ্ট হয়। মূত্রনালি বি. মূত্রাশয় থেকে প্রস্রাব নির্গমনের নালি বা পথ, urethra. মূত্রমেহ বি. বহুমূত্র রোগ, diabetes. মুত্রাশয় বি. পেটের ভিতরে যে-থলিতে মূত্র জমে, বস্তি, bladder.

মূত্রকৃচ্ছ

মূত্রকৃচ্ছ বি. রোগবিশেষ যাতে প্রস্রাব করতে কষ্ট হয়।

মুহূর্তেক

মুহূর্তেক বি. বিণ. ক্রি-বিণ. এক মুহূর্ত, অত্যল্পকাল; এক মুহূর্তের জন্য।

মুহূর্ত

মুহূর্ত [ muhūrta ] বি. ১. দিনরাতের ৩. ভাগের একভাগ, প্রায় দুই দণ্ডকাল বা ৪৮ মিনিট; ২. অতি অল্প সময়। [সং. √ হুর্ছ্ + ত মু আগম]। মুহূর্তে ক্রি-বিণ. মুহূর্তের মধ্যে অর্থাত্ অতি অল্পক্ষণের মধ্যে। মুহূর্তেক বি. বিণ. ক্রি-বিণ. এক মুহূর্ত, অত্যল্পকাল; এক মুহূর্তের জন্য। এই মুহূর্তে ক্রি বিণ. এখনই।

মুহূর্তে

মুহূর্তে ক্রি-বিণ. মুহূর্তের মধ্যে অর্থাত্ অতি অল্পক্ষণের মধ্যে।

মূঢ়তা

মূঢ়তা বি. মূর্খতা, নির্বুদ্ধিতা; মোহগ্রস্ততা (অন্ধবিশ্বাসের মূ়ঢ়তা)।

মূঢ়

মূঢ় [ mūḍh ] বিণ. ১. মোদগ্রস্ত (মূঢ় মন, মূঢ়চিত্ত); ২. মূর্খ, নির্বোধ (মূঢ়জন); ৩. জড়; ৪. অবিবেচক। [সং. √মূহ + ত]। স্ত্রী. মূঢ়া। মূঢ়তা বি. মূর্খতা, নির্বুদ্ধিতা; মোহগ্রস্ততা (অন্ধবিশ্বাসের মূ়ঢ়তা)

মুত্রাশয়

মুত্রাশয় বি. পেটের ভিতরে যে-থলিতে মূত্র জমে, বস্তি, bladder.

মূর্ত

মূর্ত [ mūrta ] বিণ. ১. মূর্তিকার, আকার বা শরীর বা চেহারা ধারণ করেছে এমন; ২. সুস্পষ্টরূপে আত্মপ্রকাশ করেছে এমন; ৩. স্পষ্ট, প্রত্যক্ষ। [সং. √ মূর্ছ্ + ত]।

মূর্ধন্য

মূর্ধন্য [ mūrdhanya ] বিণ. মূর্ধা বা মস্তক থেকে উচ্চারিত অর্থাত্ জিহ্বাগ্র তালুতে স্পৃষ্ট করে উচ্চারিত (মূর্ধন্য ধ্বনি)। ☐ বি. ওইভাবে উচ্চারিত বর্ণ অর্থাত্ ট ঠ ড ঢ ড় ঢ় [সং. মূর্ধন্ + য]।