মুষ্টামুষ্টি

মুষ্টামুষ্টি [ muṣṭā-muṣṭi ] বি. ঘুসোঘুসি, কিলাকিলি, মুষ্টিযুদ্ধ। [সং. মুষ্টি + মুষ্টি]।

মুসম্মত

মুসম্মত [ musammata ] বি. মুসলমান মহিলাদের উপাধিবিশেষ. শ্রীযুক্তা, শ্রীমতী। [আ. মুসম্মত্]।

মুলতান

মুলতান [ mula-tāna ] বি. ১. সংগীতের আপরাহ্নিক রাগিণীবিশেষ; ২. পাঞ্জাবের জেলাবিশেষ। [সং. মূলস্হান]। মুলতানি বিণ. ১. মুলতানের, মুলতানে জাত (মুলতানি গাই); ২. মুলতানসম্বন্ধীয়।

মুলতুবি

মুলতুবি [ mula-tubi ] বিণ. স্হগিত (সভার কাজ মুলতুবি রইল)। [আ. মুল্তবী]।

মুলাকাত

মুলাকাত [ mulā-kāta ] বি. সাক্ষাত্, দেখা ভেট (বছরে একবারও তার সঙ্গে মুলাকাত হয় না) [আ. মুলাকাত্]।

মুলুক

মুলুক [ muluka ] বি. দেশ (মগের মুলুক, মার্কিন মুলুক)। [আ. মুল্ক্]।

মুলো

মুলো [ mulō ] বি. ব্যঞ্জনের উপকরণরূপে ব্যবহৃত কন্দবিশেষ। [সং. মূলক]।

মুশায়রা

মুশায়রা [ muśāẏarā ] বি. কবিদের সভা বা সম্মেলন। [ফা. মুশায়রহ্]।

মুষড়ে পড়া

মুষড়ে পড়া ক্রি. বি. হতাশ বা নিরুদ্যম হওয়া।

মুসব্বর

মুসব্বর [ musabbara ] বি. অগুরু-জাতীয় গন্ধদ্রব্যবিশেষ [আ. মুসব্র]।