মুরজা

মুরজা [ murajā ] বি. কুবেরপত্নী। [সং. মুরজ + আ]।

মুরদ

মুরদ [ murada ] বি. ক্ষমতা, শক্তি, পৌরুষ্য (দেখব তোমার মুরদ কত) [আ. মুরাদ]।

মুরলী

মুরলী [ muralī ] বি. বাঁশি। [সং. মুর √লা + অ + ঈ]। মুরলীধর, মুরলীবদন বি. শ্রীকৃষ্ণ।

মুরারি

মুরারি [ murāri ] বি. (মুর-নামক দৈত্যকে বধ করেছিলেন বলে) শ্রীকৃষ্ণ। [সং. মুর + অরি]।

মুরিদ

মুরিদ [ murida ] বি. ১. ভক্ত মুসলমান; ২. তপস্বী। [আ. মুরীদ্]।

মুলতানি

মুলতানি বিণ. ১. মুলতানের, মুলতানে জাত (মুলতানি গাই); ২. মুলতানসম্বন্ধীয়।

মুষড়ানো

মুষড়ানো [ muṣaḍ়ānō ] ক্রি. বি. ১. হতাশ বা হতোদ্যম হওয়া; ২. বিষন্ন হওয়া; ৩. ম্লান বা শুষ্কপ্রায় হওয়া। [< সং. মুষিত =হতবুদ্ধি)] মুষড়ে পড়া ক্রি. বি. হতাশ বা নিরুদ্যম হওয়া।

মুষা

মুষা [ muṣā ] বি. স্বর্ণাদি ধাতু গলাবার পাত্র, মুচি। [সং. √ মুষ্ + অ + আ]।