মুমূর্ষু

মুমূর্ষু [ mumūrṣu ] বিণ. মরণাপন্ন, মরণোন্মুখ (মুমূর্ষ অবস্হা)। [সং. √ মু সন্ + উ।] মুমূর্ষা বি. মরার ইচ্ছা।

মুর

মুর [ mura ] বি. উত্তর-পশ্চিম আফ্রিকার কৃষ্ণকায় মুসলমান জাতিবিশেষ। [ইং. Moor]।

মুরতি

মুরতি [ murati ] মূর্তির কোমল রূপ (‘আজিকে তোমার মধুর মুরতি হেরিনু’: রবীন্দ্র)।

মুরশেদ

মুরশিদ, মুরশেদ [ mura-śida, mura-śēda ] বি. মুসলমান দীক্ষাগুরু; পির। [আ. মুর্শিদ্।]

মুরশিদ

মুরশিদ, মুরশেদ [ mura-śida, mura-śēda ] বি. মুসলমান দীক্ষাগুরু; পির। [আ. মুর্শিদ্।]

মুড়ি

মুরি, মুড়ি [ muri, muḍ়i ] বি. (আঞ্চ.) নর্মদা। [দেশি.]। মুড়ি1 [ muḍ়i1 ] বি. তপ্ত বালিতে ভাজা চাল, তপ্ত বালিতে চাল ভেজে প্রস্তুত হালকা খাবার বিশেষ।[ধ্বন্যা. তু. মুড়মুড়]। মুড়ি2 [ muḍ়i2 ] বি. 1 বস্ত্রাদি ভাঁজ করার কিনারা (মুড়ি সেলাই); 2 আবরণ, ঢাকনা (লেপমুড়ি দেওয়া)। [মুড়া1 দ্র]। মুড়ি3 [ muḍ়i3 ] বি. 1 মুণ্ড, মাথা (পাঁঠার মুড়ি, মাছের মুড়ি); 2 প্রথম প্রান্তের অংশ (চেকমুড়ি)। [বাং. মুড়া 2 + ই তু. মুণ্ডি]। মুড়িঘন্টা বি. মাছের মুড়ো ডাল ইত্যাদি দিয়ে প্রস্তুত ব্যঞ্জনবিশেষ।

মুরি

মুরি, মুড়ি [ muri, muḍ়i ] বি. (আঞ্চ.) নর্মদা। [দেশি.]।

মুরোদ

মুরোদ [ murōda ] মুরদ এর. রূপভেদ [সং.]।

মুর্গি

মুর্গি [ murgi ] মুরগির. বর্জি. বানান [সং.]।

মুরজ

মুরজ [ muraja ] বি. আনদ্ধ বাদ্যযন্ত্রবিশেষ, মৃদঙ্গ, পাখোয়াজ। [সং. মুর + √ জন্ + অ]।