ম মুয়াজ্জিম মুয়াজ্জিন, মুয়াজ্জিম [ muẏājjina, muẏājjima ] বি. নামাজের সময় মসজিদ মিনার থেকে বা মসজিদ থেকে উচ্চকণ্ঠে আল্লাহ্র নাম ঘোষণাকারী। [আ. মুয়াজ্জীন্]।
ম মুয়াজ্জিন মুয়াজ্জিন, মুয়াজ্জিম [ muẏājjina, muẏājjima ] বি. নামাজের সময় মসজিদ মিনার থেকে বা মসজিদ থেকে উচ্চকণ্ঠে আল্লাহ্র নাম ঘোষণাকারী। [আ. মুয়াজ্জীন্]।
ম মুমুক্ষা মুমুক্ষা [ mumukṣā ] বি. মোক্ষলাভের বা মুক্তিলাভের ইচ্ছা। [সং. √ মুচ্ সন্ + অ + আ]। মুমুক্ষা বিণ. মোক্ষকামী, মোক্ষলাভে ইচ্ছুক।
ম মুফত মুফত [ muphata ] বিণ. অব্য. মাগনা, বিনামূল্যে। [আ. মুফ্ত্]। মুফতে ক্রি-বিণ. বিনামূল্যে, মাগনা (ওটা মুফতেই পেয়ে গেলে)।