মুনশি

মুনশি [ munaśi ] বি. ১. কেরানি; ২. লেখক, লিপিকর; ৩. উর্দুশিক্ষক; ৪. বিদ্বান। [আ. মুন্শী]। মুনশিগিরি বি. মুনশির কাজ বা পেশা। মুনশিয়ানা বি ১. দক্ষতা বা পটুতা; ২. পাণ্ডিত্য; ৩. লেখার কাজে পটুতা। খাসমুনশি বি. নিজস্ব বা ব্যক্তিগত কেরানি; প্রাইভেট সেক্রেটারি।

মুন্ডা

মুন্ডা [ munḍā ] বি. পূর্ব-ভারতের জনজাতিবিশেষ। মুন্ডারি বি. মুন্ডা জনজাতির ভাষা।

মুনাসিব

মুনাসিব [ munā-siba ] বিণ. পছন্দসই, মনোমতো (কাজটা মোটেই তাঁর মুনাসিব হয়নি)। [আ. মুনাসিব]।

মুনি

মুনি [ muni ] বি. ঋষি, তপস্বী, যোগী। [সং. √ মন্ + ই]।

মুনিব

মুনিব [ muniba ] মনিব এর. বিকৃত রূপ।

মুনিম

মুনিম [ munima ] বিণ. ১. বদান্য, উদার; ২. দানশীল। [আ. মুন্ঈম্]।

মুনিয়া

মুনিয়া [ muniẏā ] বি. নানা রঙের ছোট পাখিবিশেষ। [দেশি.]।

মুন্সি

মুন্সি [ munsi ] মুনশির বর্জি. বানান।