ম মুদ্রণ মুদ্রণ [ mudraṇa ] বি. ১. মুদ্রিত করা, নিমীলিত করা, নিমীলন; ২. ছাপানোর কাজ, ছাপার কাজ, printing, stamping; ৩. ছাপ, সিলমোহরের কাজ, sealing [সং. √ মুদ্রি + অন্য]। মুদ্রণপ্রমাদ বি. ছাপার ভুল।
ম মুদ্রিত মুদ্রিত [ mudrita ] বিণ. ১. দাগ বা ছাল পড়েছে এমন (স্মৃতি পটে মুদ্রিত, দৃশ্যটি মনে চিরকালের মতো মুদ্রিত হয়ে আছে); ২. ছাপা হয়েছে এমন (সুমুদ্রিত গ্রন্থ); ৩. নিমীলিত (মুদ্রিত নয়ন)। [সং. মুদ্রা + ত]।
ম মুদ্রিকা মুদ্রিকা [ mudrikā ] বি. ১. ধাতুনির্মিত টাকা-পয়সা ইত্যাদি; ২. ছাপ; ৩. ছাপ দেবার সিল। [সং. মুদ্রা + ক + আ]।
ম মুনসেফ মুনসেফ [ muna-sēpha ] বি. নিম্ন দেওয়ানি আদালতের বিচারক। [আ. মুন্সিফ্]। মুনসেফ-সংক্রান্ত বা মুনসেফের কাজ-সংক্রান্ত (মুনসেফি আদালত)।