মুঞ্জ

মুঞ্জ বি. তৃণবিশেষ, মুজঘাস [সং. √ মুঞ্জ্ + অ]।

মুড়কি

মুড়কি [ muḍ়ki ] বি. গু়ড় বা চিনির রসে জারিত খই। [দেশি]।

মুণ্ডন

মুণ্ডন [ muṇḍana ] বি. ১. (মাথার) চুল ক্ষৌর করা, মুড়ানো, ন্যাড়া করা; ২. (গাছপালার অগ্রভাগ ছাঁটা বা ডালপালা ছাঁটা)। [সং. √ মুণ্ড্ + অন]।

মুতফরাক্কা

মুতফরাক্কা [ muta-pharākkā ] বিণ. ১. বিবিধ; ২. নগণ্য। ☐ বি. বিশেষ উল্লেখের যোগ্য নয় এমন বিবিধ দ্রব্য। [আ. মুত্ফর্রিক্]।

মুথা

মুথা [ muthā ] (কথ্য). মুথো বি. সুগন্ধি শিকড়যুক্ত তৃণবিশেষ। [সং. মুস্ত, মুস্তক]।

মুতসুদ্দি

মুতসুদ্দি [ muta-suddi ] বি. ১. ভারপ্রাপ্ত কর্মচারী; ২. ভারপ্রাপ্ত কেরানি; ৩. প্রতিনিধি। [আ. মুত্সদ্দী]।

মুদারা

মুদারা [ mudārā ] বি. সংগীতের তিনটি স্বরগ্রামের দ্বিতীয়টি বা মাঝেরটি [সং. মন্দ্র]।

মুদিখানা

মুদিখানা বি. মুদির দোকান। [হি. মোদী + ফা. খানা]

মুদি

মুদি [ mudi ] বি. চালের ডাল তেল প্রভৃতি বিক্রেতা। [হি. মোদী]। মুদিখানা বি. মুদির দোকান। [হি. মোদী + ফা. খানা]

মুদ্গর

মুদ্গর [ mudgara ] বি. মুগুর, গদা। [সং. মুদ (আনন্দ) + গর (নাশক)]।