মুগ্ধ

মুগ্ধ [ mugdha ] বিণ. ১. মোহগ্রস্ত (মন্ত্রমুগ্ধ); ২. মোহিত, বিহ্বল, আত্মাহারা, বিভোর (মুগ্ধনয়নে, রূপে মুগ্ধ, গুণমুগ্ধ); ৩. বশীভূত (মিষ্টি কথায় মুগ্ধ); ৪. মূঢ়, মূর্খ (মুগ্ধবোধ); ৫. সরল (মুগ্ধভাব)। [সং. √মুহ্ + ত]। বি. মুগ্ধতা। মুগ্ধা বিণ. মুগ্ধ -র স্ত্রীলিঙ্গে। ☐ বি. ১. নায়কের প্রতি একান্ত বিশ্বাসপরায়ণা নায়িকা; ২. সরলা বালিকা।

মুগা

মুগা [ mugā ] বি. ১. রেশমকীটবিশেষ; ২. রেশমকীটের লালা থেকে প্রস্তুত রেশম বা তাতে তৈরী বস্ত্র। [অস.]।

মুণ্ডিত

মুণ্ডিত [ muṇḍita ] বিণ. মুণ্ডন করা হয়েছে এমন (মুণ্ডিতমস্তক)। [সং. √ মুণ্ড্ + ত]। মুণ্ডিতকেশ বিণ. মাথা ন্যাড়া করা হয়েছে এমন।

মুজদা

মুজদা [ mujadā ] বি. খুশির খবর (‘মুজদা এনেছে, সুখে ডগমগ’: নজরুল) [ফা. মুজ্দহ্]।

মুজরা

মুজরা [ mujarā ] (কথ্য) মুজরো বি. ১. নাচগানের অনুশীলন বা প্রতিযোগিতা (নাচের মুজরো হবে); ২. প্রাপ্য টাকা থেকে ছাড়; ৩. নাচগানের পারিশ্রমিক। [আ. মুজ্রা]।

মুঞি

মুঞি [ muñi ] সর্ব. (প্রা. বাং. ও ব্রজ.) আমি। [মুই দ্র]।

মুঝে

মুঝে [ mujhē ] সর্ব. (বৈ. সা.) আমাকে। [< সং. মহ্যম্; অস্মদ্ শব্দের ৪র্থীর ১ বচনে]

মুজরিম

মুজরিম [ mujarima ] বি. ১. পাপী; ২. অপরাধী, আসামি। [আ. মুজ্রিম]।