মুখ্যার্থ

মুখ্যার্থ [ mukhyārtha ] বি. শব্দের প্রধান অর্থ, অভিধা থেকে যে অর্থের বোধ হয়, বাচ্যার্থ। [সং. মুখ্য + অর্থ]।

মুগ্ধা

মুগ্ধা বিণ. মুগ্ধ -র স্ত্রীলিঙ্গ। ☐ বি. ১. নায়কের প্রতি একান্ত বিশ্বাসপরায়ণা নায়িকা; ২. সরলা বালিকা।

মুগুর

মুগুর [ mugura ] বি. কাঠ লোহা প্রভৃতি দিয়ে তৈরী মোটা দণ্ডবিশেষ, গদা। [সং. মুদ্গর]।

মুচকি

মুচকি [ mucaki ] বিণ. (হাসি সম্বন্ধে) বদ্ধ ঠোঁটে সামান্য প্রকাশিত, মৃদু (মুচকি হাসি)। [দেশি]।

মুচমুচে

মুচমুচে বিণ. টাটকা বলে মুচমুচ শব্দযুক্ত (মুচমুচে মুড়ি)।

মুচমুচ

মুচমুচ [ muca-muca ] বি. মৃদু মচমচ শব্দ [ধ্বন্যা.]। মুচমুচে বিণ. টাটকা বলে মুচমুচ শব্দযুক্ত (মুচমুচে মুড়ি)।

মুচলেকা

মুচলেকা [ muca-lēkā ] বি. শর্তভঙ্গ করলে দণ্ডভোগ করতে হবে এই মর্মে লিখিত অঙ্গীকারপত্র, bond [তুর. মুচল্কা]।

মুচুকুন্দ

মুচুকুন্দ [ mucu-kunda ] বি. ১. স্বর্ণচাঁপা-জাতীয় ফুলবিশেষ বা তার গাছ; ২. পৌরাণিক মান্ধাতা রাজার পুত্র; ৩. মুনিবিশেষ; ৪. দৈত্যবিশেষ। [সং. মুচ্ + উ + কুন্দ]।

মুঞ্জরা

মুঞ্জরা [ muñjarā ] ক্রি. (কাব্যে) পুষ্পিত বা মুকুলিত হওয়া (‘হৃদয়কুঞ্জবনে মুঞ্জরিল মধুর শেফালিকা’: রবীন্দ্র)। [সং. মুঞ্জর + বাং. আ (নামধাতু)]। মুঞ্জরিত বিণ. পুষ্পিত, মুকুলিত।