মুকুলিত

মুকুলিত বিণ. ১. মুকুল ধরেছে এমন (মুকুলিত আম্রশাখা); ২. অর্ধ-প্রস্ফুটিত, অর্ধ-নিমীলিত (মুকুলিতনয়না)। মুকুলোদ্গম বি. মুকুলের আবির্ভাব, মুকুল ধরা।

মুকেরী

মুকেরী [ mukērī ] বি. বলদের পিঠে মালবহনকারী মুসলমান সম্প্রদায়বিশেষ (‘বলদ বাহিয়া কেহ বলায় মুকেরি’: ক.ক) [আ. মুকেরী]।

মুক্তা

মুক্তা [ muktā ] বি. মোতি, শুক্তি, অর্থাত্ ঝিনুকের গর্ভে জাত রত্নবিশেষ। [সং. √ মুচ্ + ত + আ]।

মুখাবয়ব

মুখাবয়ব [ mukhābaẏaba ] বি. ১. মুখমণ্ডল, সারা মুখ (মুখাবয়ব ম্লান হয়ে গেল); ২. মুখের আকৃতি (সুন্দর মুখাবয়ব)। [সং. মুখ + অবয়ব]।

মুখামৃত

মুখামৃত [ mukhāmṛta ] বি. (সচ. ব্যঙ্গে) থুতু। [সং. মুখ (-নিঃসৃত) + অমৃত]।

মুখি

মুখি [ mukhi ] বি. ওল কচু প্রভৃতি অঙ্কুর বা ফেঁফড়া। [সং. মুখ + বাং ই]। মুখিকচু বি. অতি কচি কচু।

মুখাগ্নি

মুখাগ্নি [ mukhāgni ] বি. দাহকালে শবের মুখে আগুন দেওয়া বা প্রদত্ত অগ্নি। [সং. মুখ + অগ্নি]।

মুখানো

মুখানো [ mukhānō ] ক্রি. বি. উন্মুখ বা ব্যাগ্র হওয়া (কথাটা তাকে বলার জন্য মুখিয়ে আছি)। [সং. √ মুখ্ (নামধাতু) + আ = মুখ + নো]।