মিশুক

মিশুক [ miśuka ] বিণ. অপরের সঙ্গে মিশতে বা আলাপ করতে পটু, সামাজিক। [মিশা দ্র]।

মিষ্টি কুমড়ো

মিষ্টি কুমড়ো [ miṣṭi-kumaḍ়ō ] বি. মিষ্টি স্বাদের কুমড়োবিশেষ, মিঠেকুমড়ো। [সং. মিষ্ট + বাং. কুমড়া]।

মিহির

মিহির [ mihira ] বি. সূর্য, তপন। [সং. √ মিহ্ + ইর তু. ফার মিহ্র (=সূর্য)]। মিহিরকিরণ বি. সূর্যের কিরণ, সূর্যের আলো।

মীর

মীর [ mīra ] মির -র বর্জি. বানান।

মীলিত

মীলিত বিণ. ১. সংকুচিত; ২. চোখকে বু়জিয়ে রাখা হয়েছে এমন (নিমীলিতনয়ন)।

মীলন

মীলন [ mīlana ] বি. ১. সংকোচন; ২. চোখকে বু়জিয়ে রাখা।তু. নিমীলন, উন্মীলন। [সং. √ মীল্ + অন]। মীলিত বিণ. ১. সংকুচিত; ২. চোখকে বু়জিয়ে রাখা হয়েছে এমন (নিমীলিতনয়ন)।

মুকতি

মুকতি [ mukati ] বি. মুক্তি -র কোমল রূপ।