ম মিসিবাবা মিসিবাবা [ misi-bābā ] বি. (ভৃত্যদের ভাষায়) প্রভুর অবিবাহিতা কন্যা। [ইং. miss + হি. বাবা]।
ম মিসেস মিসিস, মিসেস [ misisa, misēsa ] বি. বিবাহিতা নারীর আখ্যা, শ্রীযুক্তা (মিসেস দাস)। [ইং. missis < mistress]।
ম মিসিস মিসিস, মিসেস [ misisa, misēsa ] বি. বিবাহিতা নারীর আখ্যা, শ্রীযুক্তা (মিসেস দাস)। [ইং. missis < mistress]।
ম মিস্ত্রি মিস্ত্রি [ mistri ] (কথ্য) মিস্তিরি বি. কারিগর, যে কারিগর হাতের কাজে বা ছোটখাটো যন্ত্রপাতির কাজে পটু বা সেই কাজ করে (রাজমিস্ত্রি, ছুতোর মিস্ত্রি)। [পো. mestre]।
ম মিহি মিহি [ mihi ] বিণ. ১. সূক্ষ্ম (মিহি জাল); ২. পাতলা (মিহি কাপড়); ৩. সরু (মিহি চাল); ৪. অতি ক্ষুদ্র (মিহি দানা); ৫. ভালোভাবে চূর্ণিত (মিহি গুঁড়ো); ৬. মৃদু, মৃদুসুরযুক্ত (মিহি গলা)। [ফা. মহীন্]। মিহিদানা বি. মিঠাইবিশেষ, মোতিচুর।