মির্মির

মির্মির [ mirmira ] বি. ১. চোখের পলক; ২. অপলক দৃষ্টি (‘সম্মিলিত তাদের মির্মিরে মনে হয় অমাবস্যা সুদক্ষিণ, সজীব, নির্ভার’: সু. দ.) [সং]।

মিরগেল

মিরগেল [ miragēla ] মৃগেল -এর কথ্য রূপ।

মিলনোৎসব

মিলনোত্সব, মিলনোতসব, মিলনোৎসব [ milanōt-saba ] বি. সদস্য বা সভ্যদের পরস্পর সাক্ষাত্কারের অনুষ্ঠান, সম্মেলন, পুনর্মিলন। [সং. মিলন + উত্সব]।

মিলনি

মিলনি [ milani ] বি. সম্মেলন বা আসর। [সং. মিলন + বাং. ই]।

মিলনী

মিলনী [ milanī ] মিলনি -র বর্জি. বানান।

মিলমিশ

মিলমিশ [ mila-miśa ] বিণ. ১. সংসর্গ, মেলামেশা; ২. বন্ধুত্ব, সদ্ভাব ও পারস্পরিক ঐক্যবোধ (পাড়ার লোকের সঙ্গে মোটেই মিলমিশ নেই)। [বাং মিলা + মিশা]।

মিলিমিটার

মিলিমিটার [ mili-miṭāra ] বি. দৈর্ঘের ক্ষুদ্র মাপবিশেষ, এক মিটারের এক হাজার ভাগের এক ভাগ। [ইং millimeter]।

মিলিটারি

মিলিটারি [ mili-ṭāri ] বি. সেনাবাহিনী, সামরিক বাহিনী (তার ছেলে মিলিটারিতে কাজ পেয়েছে)। ☐ বিণ. ১. সামরিক, সামরিকবাহিনী-সম্বন্ধীয়; ২. (আল.) কড়া, উগ্র (মিলিটারি মেজাজ)। [ইং. military]।

মিলিত

মিলিত [ milita ] বিণ. ১. সম্মিলিত, সমবেত (সভায় মিলিত হওয়া); ২. সংযুক্ত, ঐক্যবদ্ধ (মিলিত চেষ্টা); ৩. মিশ্রিত; ৪. প্রাপ্ত (মিলিত সুযোগ); ৫. উপস্হিত; ৬. কৃতসাক্ষাত্, সাক্ষাত্ করা হচ্ছে এমন। [সং. √ মিল্ + ত]। স্ত্রী. মিলিতা