মিত্রাক্ষর

মিত্রাক্ষর, মিতাক্ষর [ mitrākṣara, mitākṣara ] বি. অন্ত্যমিলযুক্ত ছন্দ। [সং মিত্র + অক্ষর, মিত + অক্ষর]।

মিনমিনে

মিনমিনে বিণ. ১. মিনমিন করে এমন (মিনমিনে লোকের মনোভাব বোঝা দায়); ২. ক্ষীণতা দুর্বলতা বা নিরীহতা প্রকাশক (মিনমিনে স্বভাব)।

মিথুন

মিথুন [ mithuna ] বি. ১. স্ত্রী-পুরুষ, যুগল (হংসমিথুন); ২. স্ত্রীপুরুষের মিলন, যৌন মিলন, মৈথুন; ৩. (জ্যোতিষ.) রাশিচক্রের তৃতীয় রাশি। [সং √মিথ (=সঙ্গম) উন।]

মিনতী

মিনতী [ minatī ] বি. ১. বিনীত প্রার্থনা বা নিবেদন, আবেদন (‘মিনতি মম শুন হে সুন্দরী’: রবীন্দ্র); ২. অনুরোধ (‘মাধব বহুত মিনতি করি তোয়’: বিদ্যা.) ৩. অনুনয়-বিনয় (মিনতিপূর্বক)। [সং বিনতি ও আ. মিন্নত্-এর সংমিশ্রণজাত বাংলা শব্দ।]

মিথ্যুক

মিথ্যুক [ mithyuka ] বি. বিণ. মিথ্যাবাদী। [সং. মিথ্যা + বাং উক]।

মিনা

মিনা [ minā ] বি. সোনা রুপো ইত্যাদি ধাতুর উপর কাচের মতো মসৃণ উজ্জ্বল ও রঙ্গিন পদার্থের কলাই, enamel [ফা. মীনা]।

মিথিলা

মিথিলা [ mithilā ] বি. প্রাচীন বিদেহ রাজ্যের রাজা জনকের রাজধানী, আধুনিক ত্রিহুত। মিথিলাধিপতি, মিথিলাপতি বি রাজা জনক।

মিনমিন

মিনমিন [ mina-mina ] বি. ক্ষীণতা বা দুর্বলতার লক্ষণ প্রকাশক (মিনমিন করে কথা বলা)। [ধ্বন্যা.]। মিনমিনে বিণ. ১. মিনমিন করে এমন (মিনমিনে লোকের মনোভাব বোঝা দায়); ২. ক্ষীণতা দুর্বলতা বা নিরীহতা প্রকাশক (মিনমিনে স্বভাব)।