ম মিছরির ছুরি মিছরির ছুরি বি. (আল.) বাহ্যত মধুর হলেও প্রকৃতপক্ষে কষ্টদায়ক বা সর্বনাশা প্রকৃতির কথা বা উক্তি।
ম মিছিল মিছিল [ michila ] বি. ১. শোভাযাত্রা, কোনো উদ্দেশ্যে বহু লোকের পঙ্ক্তিবদ্ধভাবে কোনো দিকে যাওয়া; ২. (আদা. মোকদ্দমা বা তত্সংক্রান্ত নথিপত্র)। [আ. মিস্ল]।
ম মিঠাই মিঠাই [ miṭhāi ] বি. ছানা ক্ষীর ইত্যাদি দিয়ে প্রস্তুত সন্দেশ নাড়ু প্রভৃতি সুমিষ্ট জলখাবার; মিষ্টান্ন। [বাং. মিঠা + আই]। মিঠাইওয়ালা বি. মিঠাই বিক্রেতা।
ম মিড় মিড় [ miḍ ] (বর্জি.) মীড় বি. সংগীতে অনবচ্ছিন্নভাবে এক স্বর থেকে অন্য স্বরে গড়িয়ে যাওয়ারূপে অলংকার (‘মীড় দিলে নিষ্ঠুর করে’: রবীন্দ্র; সেতারে মিড়)। [দেশি]।
ম মিতাক্ষরা মিতাক্ষরা [ mitākṣarā ] বি. বিজ্ঞানেশ্বর-রচিত যাজ্ঞবল্ক্য-সংহিতার টীকা। [সং. মিত অক্ষর আ]।
ম মিতি মিতি [ miti ] বি. ১. পরিমাপ, পরিমাপ নির্ধারণ (জ্যামিতি, ত্রিকোণমিতি); ২. জ্ঞান। [সং √মা + তি]।
ম মিতাক্ষর মিত্রাক্ষর, মিতাক্ষর [ mitrākṣara, mitākṣara ] বি. অন্ত্যমিলযুক্ত ছন্দ। [সং মিত্র + অক্ষর, মিত + অক্ষর]।