ম মিছরি মিছরি [ michari ] বি. স্ফটিকের মতো দানাবাঁধা চিনি। [আ. মিস্রী]। মিছরির ছুরি বি. (আল.) বাহ্যত মধুর হলেও প্রকৃতপক্ষে কষ্টদায়ক বা সর্বনাশা প্রকৃতির কথা বা উক্তি।
ম মাহেন্দ্র মাহেন্দ্র [ māhēndra ] বিণ. মহেন্দ্র বা দেবরাজ ইন্দ্র-সম্বন্ধীয় (মাহেন্দ্র রথ) [সং. মহেন্দ্র+অ]। মাহেন্দ্রক্ষণ, মাহেন্দ্রযোগ বি. (জ্যোতিষ.) শুভযোগবিশেষ; উপযুক্ত সময়।
ম মিউজিয়াম মিউজিয়াম [ miu-jiẏāma ] বি. প্রত্নতাত্ত্বিক বা অন্যবিষয়ক নিদর্শনাদির সংরক্ষণশালা, জাদুঘর। [ইং. museum]।
ম মিক্সচার মিক্সচার [ miksa-cāra ] বি. ১. নানা উপাদান মিশিয়ে প্রস্তুত পাঁচনবিশেষ; ২. মিশ্রিত দ্রব্য। [ইং. mixture]।