ম মাস্টার মাস্টার [ māsṭāra ] বি. ইং. master এর প্রতিবর্ণীকৃত রূপ। উচ্চা মাস্টার। তু. মাষ্টার। মাস্টারি বি. শিক্ষকতা; সব সময় অশোভনভাবে শিক্ষকের মতো আচরণ।
ম মাস্তুল মাস্তুল [ māstula ] বি. নৌকা জাহাজ ইত্যাদি পোতে সংলগ্ন পাল খাটাবার কাঠের উঁচু দণ্ডবিশেষ। [পো. mastro]।
ম মাহাত্ম্য মাহাত্ম্য [ māhātmya ] বি. মহতের ভাব, মহত্ত্ব, মহানুভবতা (চরিত্রমাহাত্ম্য)। [স. মহাত্মন্+য]।
ম মাষা মাষা [ māṣā ] বি. সোনা ইত্যাদির ওজনবিশেষ, ১/১২ বা ১/১০ তোলা; কবিরাজিতে ১/৮ তোলা। [সং. মাষ > বাং. মাষ + আ]।