ম মালী মালী [ mālī ] (-লীন্) বি. মাল্যরচনাকারী, মালাকর। ☐বিণ. মাল্যধারী, মালাযুক্ত (বনমালী, কিরণমালী)। [সং. মালা৩ + ইন্]।
ম মাল্লা মাল্লা [ māllā ] বি. ১. নাবিক; ২. নৌকার চালক, মাঝি (‘তিনজন মাল্লা চৌপর দিন-ভোর দ্যায় দূর পাল্লা’: স.দ.)। [আ. মল্লাহ্]।
ম মাশুল মাশুল [ māśula ] বি. ১. ভাড়া (ডাকমাশুল); ২. গাড়িভাড়া; ৩. শুষ্ক (‘কারুর যদি দাঁতটি নড়ে, চারটি টাকা মাশুল ধরে’: সু. রা.)। [আ. মহ্সূল]।
ম মাষ মাষ [ māṣa ] বি. ১. ডালবিশেষ, মাষকলাই; ২. পরিমাণবিশেষ, মাষা। [সং. √মষ্ + অ]। মাষক বি. ১. মাষকলাই ডাল; ২. পরিমাণবিশেষ। মাষকলাই বি. বিউলি, বিরিকলাই।
ম মাষ্টার মাষ্টার [ māṣṭāra ] বি. ১. শিক্ষক বা গৃহশিক্ষক (ছেলের মাষ্টার এসেছে); ২. দক্ষ কারিগর, শিল্পী ইত্যাদি; ৩. অধ্যক্ষ (পোস্টমাষ্টার, স্টেশনমাষ্টার)। [ইং. master]। তু. মাস্টার। মাষ্টারনি বি. (স্ত্রী.) গৃহশিক্ষিকা।