মালিনী

মালিনী [ mālinī ] বি. বিণ. (স্ত্রী.) ১. মাল্যভূষিতা; ২. মালা পুষ্প ইত্যাদির জোগান দেয় এমন নারী; ৩. সংস্কৃত ছন্দবিশেষ। [সং. মালিন্ + ঈ]।

মালিশ

মালিশ [ māliśa ] বি. ১. মর্দন (তেল মালিশ করা); ২. মর্দন করে প্রয়োগ করতে হয় এমন ওষুধ (মালিশ লাগানো)। [ফা. মালিশ]।

মালিন্য

মালিন্য [ mālinya ] বি. ১. মলিনতা, ময়লা (চরিত্রের মালিন্য); ২. সম্প্রীতির অভাব (মনোমালিন্য)। [সং. মলিন+য]। মলিনতা, মলিনত্ব, মালিন্য, মলিনিমা বি. মলিন [ malina ] বিণ. 1 ময়লাযুক্ত, অপরিচ্ছন্ন (মলিন বস্ত্র, মলিন বেশ); 2 উজ্জ্বল বা ফরসা নয় এমন (‘মলিন আলোয় আমি তাহাদের দেখিলাম’: জী. দা.); 3 কলঙ্কিত (ধুলিমলিন, মলিন চরিত্র, মলিন জীবন); 4 বিষন্ন, ম্লান (মলিন মুখ) 5 মোহাচ্ছন্ন (বুদ্ধি মলিন হওয়া) [সং. √ মল্ + ইন্]।

মালশি

মালশি [ mālaśi ] বি. ছোট মালশা। [বাং. মালশা + ই]। মালশ্রী, [ mālaśrī, ] (কথ্য) মালশি বি. 1 সংগীতের রাগিণীবিশেষ; 2 শ্যামাসংগীতবিশেষ। [সং. মালশ্রী]।

মালাইবরফ

মালাইবরফ বি. বরফে জমানো দুধে তৈরি মিষ্টি খাবারবিশেষ।

মালাই

মালাই [ mālāi ] বি. দুধের সর। [ফা. বালাই]। মালাইবরফ বি. বরফে জমানো দুধে তৈরি মিষ্টি খাবারবিশেষ।

মালাইচাকি

মালইচাকি [ māli-cāki ] বি. মানুষের হাঁটুর চক্রাকার হাড়, knee-cap, knee-pan। [সং. মালচক্র]।

মালাবারি

মালাবারি [ mālābāri ] বি. মালাবার দেশীয়। ☐ বি. মালাবারের অধিবাসী। [মালাবার + বাং. ই]।

মালি

মালি [ māli ] বি. বাগানের কাজে নিযুক্ত ভৃত্য, উদ্যানপালক। [< সং. মালী]।

মালিকা

মালিকা [ mālikā ] বি. ক্ষুদ্র মালা (‘মালিকা পরিলে গলে প্রতি ফুলে কেবা মনে রাখে’: কা. রা) [সং. মালা + ক (স্বার্থে)+ আ]।