মার্দব

মার্দব [ mārdaba ] বি. মৃদুতা, কোমলতা। [সং. মৃদু + অ]।

মালকিন

মালকিন [ māla-kina ] বি. (স্ত্রী.) মালিকের স্ত্রী অথবা মহিলা-মালিক। [< আ. মালিক]।

মালতী

মালতী [ mālatī ] বি. ১. সুগন্ধ সাদা ফুলবিশেষ বা তার লতা, জাতিপুষ্প, চামেলিফুল; ২. সংস্কৃত ছন্দবিশেষ। [সং. মা + √ লত + ঈ]।

মালঝাঁপ

মালঝাঁপ [ māla-jhām̐pa ] বি. বাংলা ছন্দবিশেষ। [দেশি]।

মালঞ্চ

মালঞ্চ [ mālañca ] বি. ফুলের বাগান (‘মালঞ্চের মধ্যভাগে বসিল ভামিনী’: দে. সে)। [সং. মালা-মঞ্চ]।

মালপোয়া

মালপোয়া, [ mālapōẏā, ] কথ্য. মালপো বি. চালের গুঁড়ো বা ময়দা দিয়ে লুচির মতো ভাজা এবং চিনির রসে দেওয়া মিষ্টি খাবারবিশেষ। [দেশি.]।

মালব

মালব [ mālaba ] বি. ১. মধ্যভারতের দেশবিশেষ, মালোয়া; ২. সংগীতের রাগবিশেষ। [সং. মাল + √ বা + অ]। মালবকৌশিক বি. মালকোশ রাগ।

মালশা

মালশা [ mālaśā ] বি. সরাজাতীয় মাটির বড়ো ও গভীর পাত্রবিশেষ। [< সং. মল্ল]।

মার্শাল

মার্শাল [ mārśāla ] বি. সেনাবাহিনীর প্রধানবিশেষ (এয়ারমার্শাল, ফিল্ডমার্শাল)। [ইং. marshall]।