ম মারফত মারফত [ māra-phata ] অব্য. অনু. মধ্যস্হতায় (চিঠিটা আমার মারফত পাঠানো হয়েছিল) [আ. মঅরফত্]। মারফতদার বি. মধ্যস্হ, যার মারফত দেওয়া পাওয়া বা পাঠানো হয়।
ম মারপ্যাঁচ মারপ্যাঁচ [ mārapyān̐ca ] বি. ১. কূটকৌশল, জটিল কায়দা (ব্যাবসার মারপ্যাঁচ সে কিছুই জানে না, কথার মারপ্যাঁচ); ২. ফাঁদ। [বাং. মার৩ + প্যাঁচ]।
ম মারবেল মারবেল [ māra-bēla ] বি. ১. মর্মর প্রস্তর (মারবেলের প্রাসাদ); ২. পাথরের কাচ প্রভৃতি তৈরি খেলবার ছোটো গোল গুটিকাবিশেষ, গুলি। [ইং. marmalade]।
ম মারাত্মক মারাত্মক [ mārātmaka ] বিণ. ১. সাংঘাতিক (মারাত্মক বিপদ); ২. জীবননাশক, প্রাণঘাতী (মারাত্মক রোগ, মারাত্মক অস্ত্র)। [সং. মার + আত্মন্ + ক]।
ম মারি মারি [ māri ] বি. ১. মড়ক, সংক্রামক রোগাদিহেতু ব্যাপক লোকক্ষয়; ২. বসন্তরোগ। [সং. √ মৃ + ণিচ্ + ই]। মারিগুটিকা বি. বসন্তরোগের গুটি বা ব্রণ।
ম মার্কিন মার্কিন [ mārkina ] বি. ১. (কলে তৈরী) মোটা সুতিকাপড়বিশেষ; ২. আমেরিকা যুক্তরাষ্ট্র (মার্কিনমুলুক); ৩. আমেরিকার অধিবাসী। ☐ বিণ. আমেরিকা যুক্তরাষ্ট্র-সম্বন্ধীয় (মার্কিন রীতি)। [< ইং. American। ] মার্কিনি বিণ. আমেরিকা যুক্তরাষ্ট্র-সম্বন্ধীয়।