মাফলার

মাফলার [ māphalāra ] বি. শীতের সময় কানগলায় জড়াবার লম্বা ও অপ্রশস্ত চাদরবিশেষ, কম্ফর্টার। [ইং. muffer]।

মানিনী

মানিনী [ māninī ] বিণ. (স্ত্রী.) ১. মান্যা, সম্মানার্হা; ২. গর্বিণী, অভিমানিনী; ৩. প্রণয়কোপবতী।

মানিব্যাগ

মানিব্যাগ [ māni-byāga ] বি. টাকাপয়সা রাখার উপযোগী এবং সচ. পকেটে থাকে এমন ছোটো ব্যাগ। [ইং. money bag]।

মানী

মানী [ mānī ] (-নিন্) বিণ. ১. মান্য, সম্মানার্হ (মানী লোকের মানরক্ষা); ২. অভিমানী, গর্বী। [সং. মান + ইন্]।

মাফিক

মাফিক [ māphika ] বিণ. (সচ. সমাসে পরপদে) অনুযায়ী (নিয়মমাফিক)। [আ. মুআফিক]।

মামার জোর

মামার জোর (ব্যাঙ্গে) বি. মুরুব্বির জোর, খুঁটির জোর, প্রভাবশালী ব্যক্তির সহায়তার ভরসা।

মামা

মামা [ māmā ] বি. মায়ের ভাই বা তত্স্হানীয় ব্যক্তি, মাতুল। [সং. মামক]। মামি বি. (স্ত্রী.) মামার পত্নী। মামাতো বিণ. নিজের অথবা পতি বা পত্নীর মামার সন্তানরূপে সম্পর্কবদ্ধ (মামাতো ভাই)। মামার জোর (ব্যাঙ্গে) বি. মুরুব্বির জোর, খুঁটির জোর, প্রভাবশালী ব্যক্তির সহায়তার ভরসা। মামাশ্বশুর বি. পতি বা পত্নীর মামা। মামিশাশুড়ি বি. মামাশ্বশুরের স্ত্রী।