মানত

মানত [ mānata ] বি. কোনো বিষয়ে অভিষ্ট লাভের জন্য দেবতাকে কিছু দেবার মানসিক অঙ্গীকার, মানসিক (জোড়াপাঁঠা মানত করেছে)। [সং. মনস্হ]।

মানতাসা

মানতাসা [ māna-tāsā ] বি. বাহুর অলংকারবিশেষ। [দেশি।]

মানিক

মানিক [ mānika ] বি. ১. মাণিক্য, চুনি; ২. মূল্যবান রত্ন; ৩. স্নেহপাত্রকে আদরের সম্বোধনবিশেষ। [সং. মাণিক্য]। মানিকজোড় বি. ১. বকজাতীয় বড়ো পাখিবিশেষ; ২. (ব্যঙ্গে) দুজন অন্তরঙ্গ এবং সর্বদা একসঙ্গে থাকে বা চলাফেরা করে এমন লোক।

মানিকজোড়

মানিকজোড় বি. ১. বকজাতীয় বড়ো পাখিবিশেষ; ২. (ব্যঙ্গে) দুজন অন্তরঙ্গ এবং সর্বদা একসঙ্গে থাকে বা চলাফেরা করে এমন লোক।

মানিত

মানিত [ mānita ] বিণ. পূজিত সম্মানিত। [সং. √ মান্ + ত]।

মান্ধাতা

মান্ধাতা [ māndhātā ] (-তৃ) বি. সূর্যবংশের অতিপ্রাচীন (পৌরাণিক) রাজাবিশেষ। [সং. মাম্ + √ ধে + তৃ]। মান্ধাতার আমল (আল.) অতি প্রাচীন কাল।

মান্দাস

মান্দাস [ māndāsa ] বি. ভেলা (কলাগাছের মান্দাস) [দেশি]।

মান্দার

মান্দার [ māndāra ] বি. (আঞ্চ.) মাদার গাছ, শিমুল গাছ। [সং. মন্দার]।

মাপক

মাপক বিণ. পরিমাপ বা ওজন করে এমন।

মাপন

মাপন [ māpana ] বি. ১. পরিমাপ করা; ২. ওজন বা তৌল করা। [সং. √ মাপি (√ মা + ণিচ্) + অন]। মাপক বিণ. পরিমাপ বা ওজন করে এমন।