মাধাই

মাধাই [ mādhāi ] বি. মাধবের ডাক নাম। [< মাধব]।

মাধুর্য

মাধুর্য [ mādhurya ] বি. ১. মাধুরী, মধুরতা মনোহারিতা, সৌন্দর্য; ২. (অল.) কাব্যের যে গুণে পাঠক বা শ্রোতার হৃদয় দ্রবীভূত হয়। [সং মধুর + য]। মধুরতা, মধুরত্ব, মধুরিমা, মাধুরী, মাধুর্য বি. ১. অতিশয় মিষ্টতা; ২. লাবণ্য।

মাধ্ব

মাধ্ব [ mādhba ] বিণ. বৈষ্ণাবাচার্য মধ্বচার্য কর্তৃক প্রতিষ্ঠিত বৈষ্ণব সম্প্রদায়। [সং মধ্ব + অ]।

মাধ্যমিক শিক্ষা

মাধ্যমিক শিক্ষা [ mādhyamika śikṣā ] প্রাথমিক স্কুলশিক্ষা ও কলেজীয় শিক্ষার মধ্যবর্তী মানের শিক্ষা, সাধারণভাবে পঞ্চম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষা, secondary education

মাধ্যাহ্নিক

মাধ্যাহ্নিক [ mādhyāhnika ] বিণ. ১. মধ্যহ্নকালীন (মাধ্যাহ্নিক আহার); ২. মধ্যাহ্নসম্বন্ধীয়। [সং. মধ্যাহ্ন + ইক়]।

মাধ্বীক

মাধ্বীক বি ১. দ্রাক্ষা; ২. মধুজাত বা মহুয়াজাত মদ; মধু।

মাধ্বী

মাধ্বী [ mādhbī ] বিণ. ১. মধুজাত মদ্যবিশেষ; ২. মহুয়া; ৩. দ্রাক্ষা। [সং. মধু + ঈ]। মাধ্বীক বি ১. দ্রাক্ষা; ২. মধুজাত বা মহুয়াজাত মদ; মধু।

মাধ্যন্দিন

মাধ্যন্দিন [ mādhyandina ] বিণ. মধ্যাহ্নকালীন। [সং মধ্যন্দিন + অ]।

মানক

মানক [ mānaka ] বি. মানকচু। [সং √ মা + অক]।