মাদৃশ

মাদৃশ [ mādṛśa ] বি. আমার ন্যয় অমার মতো [সং. অম্মদ + √ দৃশ + অ]।

মাদুলি

মাদুলি [ māduli ] বি. ক্ষুদ্র মাদলাকৃতি কবচ। [বাং মাদল + ই]।

মাদুর

মাদুর [ mādura ] বি. তৃণনির্মিত পেতে বসার আস্তরণবিশেষ। [সং. মন্দুরা]।

মাথাল

মাথাল [ māthāla ] বি. ঘাস-পাতা দিয়ে তৈরী ছাতাবিশেষ, টোকা। [বাং মাথা + লং]।

মাথুর

মাথুর [ māthura ] বিণ. মথুরাসম্বন্ধীয়। বি ১. কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গেলে ব্রজবাসীদের মনে যে বিরহতাপ জাগে তা অবলম্বন করে রচিত গীতিকবিতা; ২. আল. বিরহ (‘সহে না দুর্বহ এই নিঃসঙ্গ মাথুর’: বিষ্ণু); ৩. কৃষ্ণের মথুরা-লীলা। [সং মথুরা + অ]।

মাধ্যম

মাধ্যম [ mādhyama ] বি. যার মধ্যস্হতায় বা সাহায্যে কার্যাদি নিষ্পন্ন হয়, সহায়, বাহন medium (প্রচারের মাধ্যম, শিক্ষার মাধ্যম)। [সং মধ্যম + অ]। মাধ্যমিক বিণ. মধ্যবর্তী।

মাধ্যাকর্ষণ

মাধ্যাকর্ষণ [ mādhyākarṣaṇa ] বি. জড়পদার্থের পরস্পর আকর্ষণশক্তি, যার ফলে পৃথিবীর সমস্ত প্রাণী ও পদার্থ পৃথিবীপৃষ্ঠে স্হির থাকে এবং পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়, অভিকর্ষ মহাকর্ষ gravitation [সং. মাধ্য (=মধ্য অ) + আকর্ষণ]।

মাদ্রাজি

মাদ্রাজি [ mādrāji ] বিণ. ১. মাদ্রাজসম্বন্ধীয় মাদ্রাজী ঝাল; ২. মাদ্রাজে তৈরী বা উত্পন্ন মাদ্রাজি কাপড় বি. মাদ্রাজের অধিবাসী [বাং. মাদ্রাজ + ই]।

মাদ্রাসা

মাদ্রাসা [ mādrāsā ] বি. উচ্চতর মুসলমানি বিদ্যালয়। [ফা. মাদ্রাসহ্]।

মাধুকরী

মাধুকরী [ mādhu-karī ] বি ১. মধুকর বা মৌমাছি যেমন ফুলে ফুলে মধু সংগ্রহ করে তেমনি দ্বারে দ্বারে ভিক্ষা; ২. মধুকর বৃত্তি; ৩. অন্তত পাঁচটি বিভিন্ন গৃহ থেকে সংগৃহীত ভিক্ষা। [সং মধুকর + অ + ই]।