মাতঙ্গ

মাতঙ্গ [ mātaṅga ] বি. হাতি (মত্তমাতঙ্গ)। [সং. মতঙ্গ + অ]। মাতঙ্গী, (বাং.) মাতঙ্গিনি বি. (স্ত্রী.) হস্তিনী।

মাতরিশ্বা

মাতরিশ্বা [ mātariśbā ] (-শ্বন্) বি. বায়ু, বাতাস (‘মাতরিশ্বা বেগে’: বিষ্ণু.)। [সং. মাতৃ + √ শ্বি + অন]।

মাতল

মাতল [ mātala ] বিণ. ১. মাতাল; ২. মাতোয়ারা, বিভোর। [হি. মতবালা]।

মাতলি

মাতলি [ mātali ] বি. দেবরাজ ইন্দ্রের সারথি। [সং. মতল + ই অপত্যার্থে]।

মাতুলী

মাতুলানী, মাতুলী বি. (স্ত্রী.) মাতুলের পত্নী, মামি।

মাতুলানী

মাতুলানী, মাতুলী বি. (স্ত্রী.) মাতুলের পত্নী, মামি।

মাতুল

মাতুল [ mātula ] বি. মামা। [সং. মাতৃ + উল]। মাতুলানী, মাতুলী বি. (স্ত্রী.) মাতুলের পত্নী, মামি। মাতুলকন্যা, মাতুলপুত্রী বি. মামাতো বোন। মাতুলপুত্র বি. মামাতো ভাই। মাতুলালয় বি. মামার বাড়ি।

মাত্র

মাত্র [ mātra ] বি. ১. পরিমাণ; ২. অবধারণ (মাত্র দুদিন দেরি); ৩. সাকল্য, তত্সমূহ। ☐ (বাং.) বিণ. ১. পরিমিত (ক্ষণমাত্র, দু-সের মাত্র); ২. শুধু, কেবল (মাত্র একটা, মাত্র এক ছেলে)। ☐ ক্রি-বিণ. (বাং.) সঙ্গে দেখামাত্র, যাওয়ামাত্র)। ☐ অব্য. প্রত্যেক (মনুষ্যমাত্রেই)। [সং. √ মা + ত্র]।