মাড়ুয়া

মাড়ুয়া [ māḍuẏā ] বি. বাজরাজাতীয় শস্যবিশেষ। [দেশি]।

মাণবক

মাণবক [ māṇabaka ] বি. ১. অল্পবয়স্ক ব্রাহ্মণ বালক; ২. বামন, ক্ষুদ্রাকৃতি মানুষ। [সং. মনু + অ + ক]।

মাণিক্য

মাণিক্য [ māṇikya ] বি. ১. রত্ন (মণিমাণিক্য); ২. চুনি, পদ্মরাগমণি। [সং. মাণিক + য]।

মাণ্ডবী

মাণ্ডবী [ māṇḍabī ] বি. (রামা.) দশরথপুত্র ভারতের পত্নী।

মাতগুড়

মাতগুড় [ māta-guḍ় ] বি. ১. ঝোলাগুড়; ২. চিটে গুড়। [বাং. মাত৩ + গুড়]।

মাতুঃষ্বসা

মাতুঃষ্বসা [ mātuḥṣbasā ] (-সৃ), মাতুঃষ্বসা, মাতৃষ্বসা বি. মায়ের ভগিনি, বা তত্স্হানীয়া নারী, মাসি। [সং. মাতুঃ + স্বস্, মাতৃ + স্বসৃ]।

মাতঙ্গিনি

মাতঙ্গী, (বাং.) মাতঙ্গিনি বি. (স্ত্রী.) হস্তিনী।

মাতঙ্গী

মাতঙ্গী, (বাং.) মাতঙ্গিনি বি. (স্ত্রী.) হস্তিনী।