মাকু

মাকু [ māku ] বি. তাঁত-বোনার কাজে ব্যবহৃত যন্ত্রবিশেষ, তাঁতের কাপড়ের পড়েনের অর্থাত্ আড়ের দিকের সুতো বোনার কাজে ব্যবহৃত যন্ত্রবিশেষ। [ফা. মাকু-তু. অস. মাকো]।

মাকুন্দ

মাকুন্দ [ mākunda ] বিণ. বয়ঃপ্রাপ্তি সত্ত্বেও গোঁফ-দাড়ি ওঠে না এমন। ☐ বি দাড়ি-গোঁফ গজায় না এমন পুরুষ। [সং. মত্কুণ]।

মাগ্গি

মাগ্গি [ māggi ] বি. দুর্মূল্য। ☐ বিণ. আক্রা (জিনিসপত্র মাগ্গি হয়েছে)। [< সং. মহার্ঘ]। মাগ্গিভাতা বি. জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য কর্মচারীদের প্রদত্ত অতিরিক্ত ভাতা, dearness allowances, মহার্ঘ ভাতা। মাগ্গি গণ্ডার দিন দূর্মূল্যের দিন বা সময়।

মাগ্গিভাতা

মাগ্গিভাতা বি. জিনিসপত্রের মূল্যবৃদ্ধির জন্য কর্মচারীদের প্রদত্ত অতিরিক্ত ভাতা, dearness allowances, মহার্ঘ ভাতা। মাগ্গি গণ্ডার দিন দূর্মূল্যের দিন বা সময়।

মাগন

মাগন [ māgana ] বি. যাঞ্চা বা ভিক্ষা; প্রার্থনা বা প্রার্থনা করা (‘রাজা যান মাগনে’: খনা)। [বাং. মাগন + অন]।

মাগনা

মাগনা [ māganā ] বিণ. ১. বিনামূল্য প্রাপ্ত, অমনি-অমনি পাওয়া গেছে এমন (এত জিনিস কে আমাকে মাগনা দেবে ?); ২. ভিক্ষালব্ধ। [বাং. মাগন + আ]।

মাগুর

মাগুর [ māgura ] বি. শিঙ্গীজাতীয় জিওলমাছবিশেষ। [সং. মদ্গুর]।

মাঞ্জা

মাঞ্জা [ māñjā ] বি. সুতো মজবুত ও ধারালো করার জন্য কাচের চূর্ণ ইত্যাদি দিয়ে প্রস্তুত আঠা (ঘুড়ির মাঞ্জা) [< সং. √ মঞ্জ্ + বাং. আ]।

মাটাপালাম

মাটাপালাম [ māṭā-pālāma ] বি. (প্রধানত মছলিপত্তমে প্রস্তুত) মোটা থানকাপড়বিশেষ। [তেলু. মাটপোল্লাম]।

মাটো

মাটো [ māṭō ] বিণ. ১. অনুজ্জ্বল, চাপা (মাটো রঙ্গের কাপড়, গায়ের রংটা মাটো মাটো); ২. ভোঁতা, বুদ্ধিহীন। [দেশি.]।