ম মহীয়ান মহীয়ান [ mahīẏāna ] (-য়স্) বিণ. ১. মহত্তর; ২. সুমহান (মহীয়ান আদর্শ)। [সং. মহত্ + ঈয়স্]। স্ত্রী. মহীয়সী (মহীয়সী নারী)।
ম মাখন মাখন [ mākhana ] (আঞ্চ. গ্রা) মাখম বি. দুগ্ধজাত স্নেহপদার্থবিশেষ, নবনী, নবনীত, ননি। [সং. ম্রক্ষণ > প্রাকৃ. মক্খণ]।
ম মাক্ষিক মাক্ষিক [ mākṣika ] বিণ. মক্ষিকা-সংক্রান্ত। ☐ বি. ১. মধু; ২. খনিজ উপধাতুবিষয়ক, pyrite [সং. মক্ষিকা + অ]।
ম মাইরি মাইরি [ māiri ] বি. শপথ বা দিব্যি-সূচক উক্তিবিশেষ (মাইরি বলছি, একাজ আমি করিনি)। [পো. Maria তু. ইং. Mary]।
ম মাউস মাউস [ māusa ] বি. কম্পিউটারকে নিয়ন্ত্রিত করার জন্য হাতে-ধরে চালাতে হয় এমন ইঁদুরের মতো দেখতে যন্ত্রবিশেষ। [ইং. mouse]।
ম মাওবাদ মাওবাদ [ māō-bāda ] বি. চীনের প্রাক্তন বিপ্লবী ও রাজনীতিবিদ মাও জো-দঙের রাজনীতিক মতাদর্শ ও ঈষত্ পরিবর্তিত মার্কসবাদ। [চৈ. মাও + সং. বাদ]।
ম মাকাল মাকাল [ mākāla ] বি. ১. লতা জাতীয় উদ্ভিদ; ২. বাইরে সুদৃশ্য অথচ ভিতরে দুর্গন্ধ ও অখাদ্য শাঁসযুক্ত ফলবিশেষ, রাখালশশা; (আল.) সুদর্শন অথচ গুণহীন ব্যক্তি। [সং. মহাকাল]।