ম মহিলা মহিলা [ mahilā ] বি. ১. নারী, নারীজাতি; ২. (বাং.) ভদ্র বা সম্ভ্রান্ত নারী। [সং. √ মহ্ (=পূজা) + ইল +আ]।
ম মহোদয় মহোদয় [ mahōdaẏa ] বিণ. ১. সদাশয়, মহানুভব; ২. অতি সমৃদ্ধ, অত্যুন্নত; ৩. মহাশয়। [সং. মহত্ + উদয় (=উন্নতি)]। স্ত্রী. মহোদয়া।
ম মাই মাই [ māi ] বি. (কথ্য ও গা.) ১. মাতৃস্তন্য, মায়ের বুকের দুধ; ২. স্তন, নারীবক্ষ, পয়োধর। [প্রাকৃ. মাই]। মাইপোষ বি. শিশুদের দুধে ইত্যদি খাওয়াবার জন্য চুষিযুক্ত বোতলবিশেষ।
ম মাইক্রোস্কোপ মাইক্রোস্কোপ [ māikrō-skōpa ] বি. যে যন্ত্রে ক্ষুদ্রাতিক্ষুদ্র পদার্থকে বড়ো দেখায়, অণুবীক্ষণ। [ইং. microscope]।
ম মাইন মাইন [ māina ] বি. শত্রুর জাহাজ ইত্যাদি উড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে সমুদ্রের তলায় পেতে-রাখা বিস্ফোরক দ্রব্যবিশেষ (মাইন পাতা)। [ইং. mine]।
ম মাইনর মাইনর [ māinara ] বিণ. ১. অপ্রধান, গৌণ; ২. (বর্ত. অপ্র.) নিম্নস্তরের শিক্ষাসম্বন্ধীয় (মাইনর ক্লাসে পড়ত)। ☐ বি. নাবালক। [ইং. minor]।