ম মশগুল মশগুল [ maśa-gula ] বিণ. নিবিষ্ট, তন্ময়, বিভোর (গল্পে মশগুল, গানবাজনায় মশগুল হয়ে আছে)। [আ. মশ্গুল্]।
ম মস্তক মস্তক [ mastaka ] বি. ১. মাথা, শির, মুণ্ড (নতমস্তক); ২. চূড়া, আগা (পর্বতমস্তক, প্রাসাদমস্তক) [সং. মস্ত + ক]। মস্তকাবরণ বি. যে দিয়ে মাথা ঢাকা হয়, টুপি।
ম মহনীয় মহনীয় [ mahanīẏa ] বিণ. পূজনীয় শ্রদ্বেয়, অতিশয় মান্য (মহনীয় কীর্তি, মহনীয় আদর্শ)। [সং. √ মহ্ + অনীয়]।
ম মহল মহল [ mahala ] বি. ১. গৃহ, ভবন; ২. বাসভবনের অংশ (অন্দরমহল, বাহিরমহল); ৩. ভূসম্পত্তির অংশ, তালুক (খাসমহল, মহলওয়ারি বন্দোবস্ত); ৪. সমাজের অংশ বা গোষ্ঠীর অংশ (মেয়েমহল, সরকারি মহল) [আ. মহল]। মহলওয়ারি বিণ, ভূ-সম্পত্তি বা জমিজমা-বিষয়ক।
ম মহাফেজ মহাফেজ [ mahā-phēja ] বি. সরকারী দলিলপত্রের রক্ষক, record-keeper [ফা. মুহাফিজ্]। মহাফেজখানা বি. দলিলপত্র সংরক্ষিত করে রাখার সরকারি বিভাগ বা কক্ষ, archives
ম মহিষী মহিষী [ mahiṣī ] বি. স্ত্রী ১. প্রধান রাণী, রাজপত্নী হিসাবে অভিষিক্তা রাণী; ২. স্ত্রী-মহিষ [সং. √ মহ্ + ইষ + ঈ]।