মশা

মশা [ maśā ] বি. দংশনকারী ক্ষুদ্র পতঙ্গবিশেষ, মশক। [> সং. মশ, মশক]। মশা মারতে কামান দাগা – সামান্য কাজের জন্য বিপুল আড়ম্বর করা।

মশাল

মশাল [ maśāla ] বি. ছোটো লাঠি বা দণ্ডের মাথায় তেল-মাখানো ন্যাকড়া চট প্রভৃতি জড়িয়ে প্রস্তুত বড়ো বাতিবিশেষ। [আ. মশল্]। মশালচি বি. মশাল-বাহক।

মল্লার

মল্লার [ mallāra ] বি. (সংগীতে) বর্ষার ভাবযুক্ত রাত্রিকালীন রাগবিশেষ। [সং. মল্ল + √ ঋ + অ]। মল্লারী বি. (স্ত্রী.) বসন্ত ঠাটের রাগিণীবিশেষ।

মসনদি

মসনদি বিণ. ১. মসনদসংক্রান্ত; ২. রাজকীয়, সরকারি।

মসনদ

মসনদ [ masa-nada ] বি. ১. রাজাসন, রাজসিংহাসন (দিল্লির মসনদের জন্য প্রতিযোগিতা); ২. গদি। [আ. মস্নদ্]। মসনদি বিণ. ১. মসনদসংক্রান্ত; ২. রাজকীয়, সরকারি।

মল্লযুদ্ধ

মল্লযুদ্ধ বি. ১. বাহুযুদ্ধ হাতাহাতি লড়াই; ২. কুস্তি।

মল্ল

মল্ল [ malla ] বি. কুস্তিগির, পালোয়ান। [সং. √ মল্ল্ + অ]। মল্লভূমি বি ১. যে স্হানে কুস্তি লড়া হয়, মল্লগণের রণস্হল; ২. বাঁকুড়ার বিষ্ণুপুর ও তত্সন্নিহিত স্হানের প্রাচীন নাম। মল্লযুদ্ধ বি. ১. বাহুযুদ্ধ হাতাহাতি লড়াই; ২. কুস্তি।

মল্লভূমি

মল্লভূমি বি ১. যে স্হানে কুস্তি লড়া হয়, মল্লগণের রণস্হল; ২. বাঁকুড়ার বিষ্ণুপুর ও তত্সন্নিহিত স্হানের প্রাচীন নাম।