মবলগ

মবলগ [ maba-laga ] বিণ. ১. মোট, থোক (মবলগ কত টাকা হল?); ২. নগদ (তাকে দুশো টাকা মবলগ দেওয়া হয়েছে)। [আ. মব্লগ]।

ময়রা

ময়রা [ maẏarā ] বি. মিষ্টান্ন প্রস্তুতকারক ও বিক্রেতা, মোদকজাতি। [সং. মোদক]। স্ত্রী. ময়রানি।

মরালগামিনী

মরালগামিনী বিণ. (স্ত্রী.) রাজহংসীর মতো ধীরে কিন্তু মনোরম গতিভঙ্গিযুক্তা।

মরাল

মরাল [ marāla ] বি. রাজহাঁস। [সং. √ মৃ + আল]। স্ত্রী. মরালী। মরালগামিনী বিণ. (স্ত্রী.) রাজহংসীর মতো ধীরে কিন্তু মনোরম গতিভঙ্গিযুক্তা।

মলম্বা

মলম্বা [ malambā ] বি. সোনার পাত দিয়ে মোড়া বা গিলটি করা (মলম্বা বালা) [আ. মলম্মা]।

মল্লারী

মল্লারী বি. (স্ত্রী.) বসন্ত ঠাটের রাগিণীবিশেষ।

মনুজ

মনুজ বি. মনুর সন্তান, মানুষ।