মনশ্চাঞ্চল্য
মনশ্চাঞ্চল্য [ manaścāñcalya ] বি. ১. মনের চঞ্চলতা; ২. উদ্বেগ। [সং. মনস্ + চাঞ্চল্য]।
মনু
মনু [ manu ] বি. ১. ব্রহ্মার চতুর্দশ পুত্রের অন্যতম; ২. মনুষ্যজাতির আদিপুরুষ হিসাবে পরিগণিত বৈবস্বত নামক পৌরাণিক পুরুষবিশেষ; ৩. বিধানকর্তা ও শাস্ত্রপ্রণেতা মুনিবিশেষ। [সং. √ মন্ + উ]। মনুজ বি. মনুর সন্তান, মানুষ। মনুজেন্দ্র বি. রাজা। মনুসংহিতা বি. মনু-প্রণীতা মনুষ্যজাতির অবশ্যপালনীয় আচরণ-সংক্রান্ত গ্রন্থ।