মকর [ makara ] বি. 1 কুমিরে আকৃতিবিশিষ্ঠ জলজন্তুবিশেষ; 2 গঙ্গাদেবীর বাহন; 3 কন্দর্পের ধ্বজচিহ্ন; 4 (জ্যোতিষ.) রাশিচক্রের দশম রাশি। [সং ম + √ কৃ + অ]। মকরকুণ্ডল বি. মকরাকৃতি কর্ণভূষণ। মকরকেতন, মকরকেতু বি. যার পতাকায় মকর আছে, কন্দর্পদেব। মকরক্রান্তি, মকরক্রান্তিবৃত্ত বি নিরক্ষরেখার দক্ষিণস্হ সমাক্ষরেখা, দক্ষিণায়নবৃত্ত, Tropic of Capricorn. মকরধ্বজ বি. 1 তেজস্কর আয়ুর্বেদীয় ওষুধবিশেষ; 2 কন্দর্প। মকরবাহিনী বি. গঙ্গাদেবী। মকরবূহ্য বি. মকরাকারে স্হাপিত বা সজ্জিত সৈন্যসমাবেশ। মকরসংক্রান্তি বি. মাঘমাসের সংক্রান্তি-তিথি, যেদিন সূর্য মকর রাশিতে সংক্রমণপূর্বক উত্তরায়ণ আরম্ভ করে।