মঙ্গলকামী

মঙ্গলকামী (-মিন্), মঙ্গলাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্) বিণ. শুভকামনা করে এমন।

মঙ্গলকাব্য

মঙ্গলকাব্য বি বাংলার লৌকিক দেবদেবীর মাহাত্ম্যবিষয়ক কাব্য।

মঙ্গল

মঙ্গল [ maṅgala ] বি. 1 শুভ, কল্যাণ, হিত (মঙ্গলময়, মঙ্গল হোক); 2 (জ্যোতিষ.) সূর্যকে প্রদক্ষিণকারী গ্রহবিশেষ, ভৌমগ্রহ (মঙ্গলের সূর্যপ্রদক্ষিণ); 3 সপ্তাহের বারবিশেষ; 4 (বাং.) লৌকিক দেবতাদের কাহিনি ও মাহাত্ম্যবিষয়ক কাব্যবিশেষ (মনসামঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল)। ☐ বিণ. শুভদায়ক, হিতকর (মঙ্গালাচার মঙ্গলমুহূর্ত)। [সং √ মঙ্গি + অল]। মঙ্গলকাব্য বি বাংলার লৌকিক দেবদেবীর মাহাত্ম্যবিষয়ক কাব্য। মঙ্গলকামনা বি. শুভকামনা, শুভেচ্ছা। মঙ্গলকামী (-মিন্), মঙ্গলাকাঙ্ক্ষী (-ঙিক্ষন্) বিণ. শুভকামনা করে এমন। মঙ্গলঘট বি. মঙ্গল-কামনায় স্হাপিত ডাব আম্রপল্লব প্রভৃতিতে শোভিত জলপূর্ণ ঘট বা কলসি। মঙ্গলচণ্ডী বি দুর্গা। মঙ্গলদায়ক বিণ. কল্যাণকর, শুভকর। স্ত্রী. মঙ্গলদায়িকা। মঙ্গলময় বিণ. সর্বমঙ্গলের আধারস্বরূপ বা উত্সস্বরূপ; মঙ্গলজনক। স্ত্রী. মঙ্গলময়ী। মঙ্গলসমাচার, মঙ্গলবার্তা বি. সুসংবাদ, কুশলসংবাদ। মঙ্গলসূত্র...

মঘবতী

মঘবতী বি. (স্ত্রী.) ইন্দ্রাণী।

মঘবা

মঘবা [ maghabā ] বি. দেবরাজ ইন্দ্র। [সং মঘবন্ = √ মহ্ + অন্]। মঘবতী বি. (স্ত্রী.) ইন্দ্রাণী।

মগ্ন

মগ্ন [ magna ] বিণ. 1 নিমজ্জিত জলমগ্ন 2 অন্তঃপ্রবিষ্ট 3 বিভোর আনন্দে মগ্ন 4 তন্ময় নিবিষ্ট সমাহিত, মগ্নচৈতন্য, চিন্তামগ্ন [সং √ মস্জ্ + ত ] স্ত্রী. মগ্না। মগ্নচৈতন্য বি. মনস্তত্ত্বে নিজের যে সদা-সক্রিয় মন সম্বন্ধে মানুষ অবহিত থাকে না subconscious. বি. মগ্নতা।

মগ

মগ1 [ maga1 ] বি. হাতলযুক্ত ছোট কিন্তু পেয়ালার চেয়ে বড়ো। পাত্রবিশেষ, বড়ো পেয়ালাবিশেষ ইং. mug। মগ2 [ maga2 ] বি. ব্রহ্মদেশ বা আরকানের অধিবাসী বর্মি মঙ মগের মুলুক বি. 1 মগদের বাসভূমি অর্থাত্ আরকান রাজ্য বা ব্রহ্মদেশ 2 যথেচ্চারের দেশ, অরাজক দেশ। মগ3 [ maga3 ] বিণ. 1 শীর্ষ মগডাল 2 আপ্লুত ডগমগ আর্বাচীন সং মঙ্গ মাস্তুল।

মক্ষীরানি

মক্ষিরাণী, মক্ষীরানি বি. 1 মাছিদের রানি 2 রানি-মৌমাছি।

মকরক্রান্তি

মকরক্রান্তি, মকরক্রান্তিবৃত্ত বি নিরক্ষরেখার দক্ষিণস্হ সমাক্ষরেখা, দক্ষিণায়নবৃত্ত, Tropic of Capricorn.