ম মচ মচ [ maca ] বি. 1 গাছের ডাল, পাতলা কাঠ ইত্যাদি ইত্যাদি ভাঙ্গার শব্দ (ডালটা মচ করে ভেঙে গেল); 2 মচকে যাওয়ায় আওয়াজ। [ধ্বন্যা.]। মচমচ বি. ক্রমাগত মচ শব্দ। মচমচে বিণ. 1 মচমচ শব্দকারী; 2 নরম বা মিয়ানো নয় এমন, খাস্তা (মচমচে মুড়ি)।
ম মঙ্গলসূত্র মঙ্গলসূত্র বি. 1 (সচ.) সধবা হিন্দুরমণী যে কণ্ঠহার পরে; 2 সোনা বা রূপোর সরু সুতোয় গাঁথা পুঁতির হার বা মালাবিশেষ।