মজুত

মজুত, মজুদ [ majuta, majuda ] বিণ. 1 সঞ্চিত, বা জমা করা হয়েছে এমন (মজুত চাল); 2 বর্তমান, হাজির, উপস্হিত (আপনার সেবায় এই বান্দা সর্বদাই মজুত)। [আ. মৌজুদ্]। মজুদ তহবিল ভবিষ্যত্ প্রয়োজনের জন্য পৃথক করে রাখা অর্থাদি। মজুতদার, মজুদদার বি. যে ব্যবসায়ী দ্রব্যাদি (সচ. অন্যায়ভাবে) মজুত করে রাখে। মজুতদারি, মজুদদারি বি. (সচ. অন্যয়ভাবে) মজুত করা।

মজানো

মজানো ক্রি. বি. 1 নিমজ্জিত করা; 2 মুগ্ধ করা; 3 পাকানো (কাঁঠাল মজানো); 4 বিপদ্গ্রস্ত করা (‘মজালে রাক্ষসকুল, মজিলে আপনি’): মধু.)।

মজা লোটা

মজা মারা, মজা লোটা ক্রি বি. আমোদ বা আনন্দ উপভোগ করা।

মজা মারা

মজা মারা, মজা লোটা ক্রি বি. আমোদ বা আনন্দ উপভোগ করা।

মজলিশ

মজলিশ [ maja-liśa ] বি. 1 আসর, বৈঠক, সভা (রোজই মজলিশ বসে); 2 সমিতি, সংঘ। [আ. মজ্লিস্]। মজলিশি বিণ. 1 মজলিশসম্বন্ধীয়; 2 মজলিশ বা আসর জমাতে পারে এমন (মজলিশি লোক); 3 মজলিশের অনুরাগী বা উপযুক্ত (মজলিশি গান)।

মজদুরি

মজদুরি বি. 1 শ্রমিক বা মজুরের কাজ বা বৃত্তি; 2 মজুরের মতো আচরণ বা ভাব (‘ভালো নয়, ভালো নয় নকল সে শৌখিন মজদুরি’: প্রেমেন্দ্র)।

মজদুর

মজদুর [ m়ja-dura ] বি. মজুর, শ্রমিক। [ফা. মজ্দূর]। মজদুরি বি. 1 শ্রমিক বা মজুরের কাজ বা বৃত্তি; 2 মজুরের মতো আচরণ বা ভাব (‘ভালো নয়, ভালো নয় নকল সে শৌখিন মজদুরি’: প্রেমেন্দ্র)।

মচাত

মচাত্, মচাত, মচাৎ [ macāt ] বি. হঠাত্ মচ করে ভাঙা বা ভাঙ্গার শব্দ (মচাত্ করে ভেঙে গেল)। [মচ দ্র]।

মজা দেখা

মজা দেখা ক্রি. বি. অন্যর কষ্টে বা বিপদে আনন্দ অনুভব করা।