মট

মট [ maṭa ] বি. শক্ত জিনিষ ভাঙবার শব্দ (গাছের ডালটা মট করে ভেঙে গেল)। [ধ্বন্যা.]। মটমট ক্রি ক্রমাগত মট শব্দ।

মঞ্জূষা

মঞ্জুষা, মঞ্জূষা [ mañjuṣā, mañjūṣā ] বি. 1 ঝাঁপি, পেটিকা; 2 আধার (মণিমঞ্জুষা)। [সং √ মন্জ্ + উষণ্ + আ]।

মঞ্জুষা

মঞ্জুষা, মঞ্জূষা [ mañjuṣā, mañjūṣā ] বি. 1 ঝাঁপি, পেটিকা; 2 আধার (মণিমঞ্জুষা)। [সং √ মন্জ্ + উষণ্ + আ]।

মঞ্জুলা

মঞ্জুলা স্ত্রী. মঞ্জুল [ mañjula ] বিণ. সুন্দর, মনোহর, মধুর। বি. কুঞ্জবন। [সং মঞ্জু + √ লা + অ]।

মঞ্জুঘোষ

মঞ্জুঘোষ, মঞ্জুশ্রী বি. জৈন ও বৌদ্ধ দেবতাবিশেষ।

মঞ্জুভাষী

মঞ্জুভাষী (-ষিন্) বিণ. মনোহর ভঙ্গিতে কথা বলা এমন।

মঞ্জু

মঞ্জু [ mañju ] বি. সুন্দর, মনোহর (মঞ্জুকেশী, মঞ্জুভাষী)। [সং √ মন্জ্ + উ]। মঞ্জুঘোষ, মঞ্জুশ্রী বি. জৈন ও বৌদ্ধ দেবতাবিশেষ। মঞ্জুভাষী (-ষিন্) বিণ. মনোহর ভঙ্গিতে কথা বলা এমন।

মঞ্জরী

মঞ্জরি, মঞ্জরী [ mañjari, mañjarī ] বি. 1 কিশলয়যুক্ত কচি ডাল; 2 অঙ্কুর, মুকুল (নবমঞ্জরি); 3 শিষ (আমের মঞ্জরি)। [সং. মঞ্জু + √ ঋ + ই]। মঞ্জরিত বিণ. মুকুলিত; অঙ্কুরিত।

মঞ্জরি

মঞ্জরি, মঞ্জরী [ mañjari, mañjarī ] বি. 1 কিশলয়যুক্ত কচি ডাল; 2 অঙ্কুর, মুকুল (নবমঞ্জরি); 3 শিষ (আমের মঞ্জরি)। [সং. মঞ্জু + √ ঋ + ই]। মঞ্জরিত বিণ. মুকুলিত; অঙ্কুরিত।