মটকানো

মটকানো ক্রি. মট শব্দ করে দুমড়ানো (আঙ্গুল মটাকানো, ঘাড় মটকানো)। ☐ বিণ. বি. উক্ত অর্থে।

মটকা মারা

মটকা মারা ক্রি. বি. 1 কাঁচা ঘরের চালের শীর্ষস্হ ফাঁক বন্ধ করা; 2 ঘুমের ভান করে শুয়ে থাকা।

মড়িঘর

মড়িঘর বি. লাশকাটা ঘর, হাসপাতালের যে ঘরে মৃতদেহ ব্যবচ্ছেদের জন্য রাখা হয়, মর্গ।

মঞ্জুল

মঞ্জুল [ mañjula ] বিণ. সুন্দর, মনোহর, মধুর। বি. কুঞ্জবন। [সং মঞ্জু + √ লা + অ]। স্ত্রী. মঞ্জুলা।

মঞ্জুরি কমিশন

মঞ্জুরি কমিশন বি. অনুমোদনকারী বা সুপারিশকারী সংস্হা, Grants Commission।

মঞ্জুরি

মঞ্জুরি বি. অনুমোদন, অনুমতি (মঞ্জুরি কমিশন)।

মঞ্জুর

মঞ্জুর [ mañjura ] বিণ. 1 অনুমোদিত, অনুমতিপ্রাপ্ত (আবেদন মঞ্জুর হওয়া, দরখাস্ত মঞ্জুর); 2 গৃহীত। [আ. মন্জুর্]। মঞ্জুরি বি. অনুমোদন, অনুমতি (মঞ্জুরি কমিশন)। মঞ্জুরি কমিশন বি. অনুমোদনকারী বা সুপারিশকারী সংস্হা, Grants Commission।

মঞ্জুশ্রী

মঞ্জুঘোষ, মঞ্জুশ্রী বি. জৈন ও বৌদ্ধ দেবতাবিশেষ।

মটকা

মটকা1 [ maṭakā1 ] বি. 1 মোটা তরসবস্ত্রবিশেষ (মটকার চাদর); 2 কাঁচা ঘরের চালের শীর্ষদেশ; 3 কপাট নিদ্রা, নিদ্রার ভান (মটকা মেরে পড়ে থাকা); 4 মাটির বড়ো জালা (চালের মটকা)। [দেশি]। মটকা মারা ক্রি. বি. 1 কাঁচা ঘরের চালের শীর্ষস্হ ফাঁক বন্ধ করা; 2 ঘুমের ভান করে শুয়ে থাকা। মটকা2 [ maṭakā2 ] ক্রি. মটকানো, দুমড়ানো (গাছের ডাল মটকায়, আঙ্গুল মটকায়)। [ধ্বন্যা.] মটকানো ক্রি. মট শব্দ করে দুমড়ানো (আঙ্গুল মটাকানো, ঘাড় মটকানো)। ☐ বিণ. বি. উক্ত অর্থে।

মটমট

মটমট ক্রি ক্রমাগত মট শব্দ।