মড়ি [ maḍ়i ] বি. 1 মড়া মৃতদেহ, শব (মড়িঘর); 2 বাঘ সিংহাদি হিংস্র পশু যে পশুকে হত্যা করে অর্ধভুক্ত অবস্হায় রেখে যায় পরে এসে খাবার জন্য। [বাং মড়া + ই]। মড়িঘর বি. লাশকাটা ঘর, হাসপাতালের যে ঘরে মৃতদেহ ব্যবচ্ছেদের জন্য রাখা হয়, মর্গ। মড়িপোড়া বি. শবদাহে সাহায্যকারী পতিত ব্রাহ্মণ।
মড়া [ maḍ়ā ] বি. (প্রধানত) মানুষের মৃতদেহ, শব, লাশ। [প্রাকৃ. মড়, তু. সং. মৃতক]। মড়াখেকো বিণ. বি. (গালিতে) যে মরা মানুষ খায়। মড়ার উপর খাঁড়ার ঘা (আল.) রুগ্ণ দুর্বল বা দুর্গত ব্যক্তির উপর পীড়ন বা অত্যাচার; যন্ত্রণার উপর যন্ত্রণা।