মণিমঞ্জুষা

মণিমঞ্জুষা বি রত্নের ঝাঁপি, মণিমাণিক্যের আধার বা পেটিকা।

মণিকার

মণিকার বি. 1 রত্নবনিক, জহুরি; 2 যে-ব্যক্তি মণিরত্নাদি কেটে পালিশ করে, রত্নশিল্পী।

মণিকা

মণিকা বি. 1 মণি; 2 মাটির জালা।

মণিকাঞ্চনযোগ

মণিকাঞ্চনযোগ বি. (মণি ও সোনার শোভন মিলনের মতো) অতি শুভ ও শোভন মিলন; যোগ্যর সঙ্গে যোগ্যের সার্থক মিলন।

মণিকাঞ্চন

মণিকাঞ্চন বি. মানিক ও সোনা, রত্ন ও সোনা; বিবিধ রত্ন ও সোনাদানা।

মণিক

মণিক বি. 1 মণি; 2, খনিজ, mineral; 3 মাটির জালা।

মণি

মণি [ maṇi ] বি. 1 দীপ্তিশালী মূল্যবান পাথর, মানিক, বহুমূল্য রত্ন (মণিমাণিক্য, মণিকাঞ্চন); 2 (আল.) পরম প্রিয় ব্যক্তি (চোখের মণি, খুকুমণি): 3 চোখের তারা; 4 বংশ উজ্জ্বলকারী ব্যক্তি (রঘুকুলমণি)। [সং √ মণ্ + ই়] । মণিক বি. 1 মণি; 2, খনিজ, mineral; 3 মাটির জালা। মণিকর্ণিকা বি. কাশীধামের প্রসিদ্ধ শ্মশানঘাট। মণিকাঞ্চন বি. মানিক ও সোনা, রত্ন ও সোনা; বিবিধ রত্ন ও সোনাদানা। মণিকাঞ্চনযোগ বি. (মণি ও সোনার শোভন মিলনের মতো) অতি শুভ ও শোভন মিলন; যোগ্যর সঙ্গে যোগ্যের সার্থক মিলন। মণিকা বি. 1 মণি; 2 মাটির জালা। মণিকার বি. 1 রত্নবনিক, জহুরি; 2 যে-ব্যক্তি মণিরত্নাদি কেটে পালিশ করে, রত্নশিল্পী।...

মণ

মণ [ maṇa ] মন2 এর মূল কিন্তু বর্জি. বানান।

মড়াঞ্চে

মড়ুঞ্চে, মড়াঞ্চে [ maḍ়uñcē, maḍ়āñcē ] বিণ. (স্ত্রী.) মৃতবত্সা, সন্তান বাঁচে না এমন (মড়ুঞ্চে পোয়াতি)। [মধ্য. বাং. মড়াছিয়া > মড়াচ্ছে > মড়াচ্ছে]।