মণিপুরি

মণিপুরি [ maṇi-puri ] বিণ. 1 মণিপুরসম্বন্ধীয়; 2 মণিপুরে উত্পন্ন বা প্রচলিত; 3 মণিপুরে বাসকারী। ☐ বি. 1 মণিপুরের অধিবাসী; 2 মণিপুরে প্রচলিত নৃত্যবিশেষ। [বাং মণিপুর + ই]।

মণিহারাফণী

মণিহারা-ফণী (-ণিন্) (আল.) প্রিয়তম বস্তু বা ব্যক্তিকে হারানোর ফলে অস্হিরচিত্ত ব্যক্তি।

মণিময়

মণিমণ্ডিত, মণিময় বিণ. মণিখচিত, মণিদ্বারা শোভিত।

মণিমণ্ডিত

মণিমণ্ডিত, মণিময় বিণ. মণিখচিত, মণিদ্বারা শোভিত।

মণিকুট্টিম

মণিকুট্টিম বি. মনিময় গৃহতল, রত্ননির্মিত বা পাথরে বাঁধানো মেঝে।