মতামত

মতামত বি. 1 সম্মতি ও অসম্মতি; 2 সম্মতি-অসম্মতিসূচক মনোভাব।

মতস্য

মত্স্য, মতস্য, মৎস্য [ matsya ] বি. 1 মাছ, মীন; 2 বিষ্ণুর প্রথম অবতার; 3 পুরাণবিশেষ; 4 (জ্যোতিষ.) রাশিচক্রের দ্বাদশ রাশি; 5 করতল পা পদতলের শুভচিহ্নবিশেষ; 6 প্রাচীন বিরাটরাজ্য। [সং √ মদ্ + স্য] স্ত্রী. মত্‌সী, মতসী, মৎসী। মত্স্যকরণ্ডিকা, মতস্যকরণ্ডিকা, মৎস্যকরণ্ডিকা বি. খালুই, চুপড়ি। মৎস্যোদরী, মতস্যোদরী, মৎস্যগন্ধ্য মত্স্যোদরী বি. শান্তনুরাজার পত্নী সত্যবতীর নামান্তর। মত্স্যজীবী, মতস্যজীবী, মৎস্যজীবী (-বিন্), মত্স্যোপজীবী, মতস্যোপজীবী, মৎস্যোপজীবী (-বিন্) বিণ. মাছ ধরা যার জীবিকা। ☐ বি. ধীবর, জেলে। মত্স্যন্যায়, মতস্যন্যায়, মৎস্যন্যায় / মত্স্যনীতি, মতস্যনীতি, মৎস্যনীতি / মাত্স্যন্যায়, মাৎস্যন্যায়, মাতস্যন্যায় — জলাশয়ে মাছদের মধ্যে দুর্বলের উপর প্রবলের আক্রমণ ও অত্যাচার; (আল.) পরস্পর হানাহানি অরাজকতা। মত্স্যপুরাণ, মতস্যপুরাণ, মৎস্যপুরাণ বি. মত্স্য-অবতারের...

মতসরিণী

মত্সরিণী, মতসরিণী, মৎসরিণী স্ত্রী. মত্সরী, মতসরী, মৎসরী (-রিন্) বিণ. 1 ঈর্ষাকারী; হিংসুক, দ্বেষক, পরশ্রীকাতর, 2 খল; 3 লোভী; 4 নীচ; 5 ক্রুদ্ধ।

মতসরী

মত্সরী, মতসরী, মৎসরী (-রিন্) বিণ. 1 ঈর্ষাকারী; হিংসুক, দ্বেষক, পরশ্রীকাতর, 2 খল; 3 লোভী; 4 নীচ; 5 ক্রুদ্ধ। স্ত্রী. মত্সরিণী, মতসরিণী, মৎসরিণী।

মতসর

মত্সর, মতসর, মৎসর [ mat-sara ] বি. 1 ঈর্ষা, অন্যের ভালো সহ্য করতে না পারা, দ্বেষ, পরশ্রীকাতরতা; 2 ক্রোধ। ☐ বিণ. 1 ঈর্ষাকারী, দ্বেষযুক্ত, পরশ্রীকাতর; 2 ক্রুদ্ধ। [সং √ মদ্ + সর]। মত্সরী, মতসরী, মৎসরী (-রিন্) বিণ. 1 ঈর্ষাকারী; হিংসুক, দ্বেষক, পরশ্রীকাতর, 2 খল; 3 লোভী; 4 নীচ; 5 ক্রুদ্ধ। স্ত্রী. মত্সরিণী, মতসরিণী, মৎসরিণী।

মতলবি

মতলববাজ, মতলবি বিণ. 1 ফন্দিবাজ; 2 স্বার্থপর।

মতলববাজ

মতলববাজ, মতলবি বিণ. 1 ফন্দিবাজ; 2 স্বার্থপর।

মতলব

মতলব [ mata-laba ] বি. 1 অভিপ্রায়, অভিসন্ধি, উদ্দেশ্য (কী মতলবে এখানে এসেছে?); 2 ফন্দি, কৌশল (মতলব আঁটা)। [আ. মত্লব্]। মতলববাজ, মতলবি বিণ. 1 ফন্দিবাজ; 2 স্বার্থপর।

মতাবলম্বী

মতাবলম্বী (-ম্বিন্) বিণ. মতে বিশ্বাসী ও শ্রদ্ধাবান (প্রাচীন মতাবলম্বী)।