মদিরেক্ষণ

মদিরেক্ষণ বিণ. 1 মদির বা মত্ততাজনক চোখ যায়; 2 (বাং.) মত্ত অবস্হায় চোখের ঢুলু ঢুলু ভাবযুক্ত (‘নয়নে তোমার মদিরেক্ষণ মায়া’): বিষ্ণু.)।

মদিরাক্ষী

মদিরাক্ষী বিণ. বি. মত্ততাজনক নয়নবিশিষ্টা, মত্তলোচনা; সুলোচনা।

মদিরা

মদিরা বি. মদ্যবিশেষ, বারুণী।

মদনোতসব

মদনোত্-সব, মদনোতসব, মদনোৎসব বি. বসন্তোত্সব; হোলি।

মদন

মদন [ madana ] বি. কামনার অধিদেবতা, কামদেব, কন্দর্প অতনু, অনঙ্গ। বিণ. মত্ততাজনক। [সং √ মদ্ + ণিচ্ + অন]। মদনগোপাল, মদনমোহন বি. শ্রীকৃষ্ণ। মদনোত্-সব, মদনোতসব, মদনোৎসব বি. বসন্তোত্সব; হোলি।

মদোদ্ধত

মদোদ্ধত বিণ. অতিদর্পহেতু উগ্রস্বভাব (মদোদ্ধাত রাজা)।

মদোতকট

মদোত্কট, মদোতকট, মদোৎকট বি. মদস্রাবের জন্য উত্তেজিত হাতি। ☐ বিণ. গর্বান্ধ দাম্ভিক।

মদো

মদো বিণ. 1 মদের মতো (মদো গন্ধ); 2 মদখোর।

মদালসা

মদালসা স্ত্রী. মদালস বিণ. মদ্যমানের ফলে বা আবেশের জন্য বিহ্বল।